মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অধিনায়কত্ব ছাড়লেন ধোনি

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্টের পর এ বার লিমিটেড ওভারের ক্রিকেট। অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন ধোনি।

৬ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ও টি২০ সিরিজের জন্য নির্বাচকরা বসছেন দল নির্বাচন করতে। ঠিক তার আগেই অধিনায়কত্ব ছাড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। নির্বাচক কমিটিকে তিনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন খেলা ছাড়ছেন না এখনই। কিন্তু আর অধিনায়কত্ব নয়। তাই ইংল্যান্ড সিরিজে যে তিনি খেলবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।

৬ জানুয়ারি তিন ম্যাচের সিরিজের জন্য দল বেছে নেবে নির্বাচকরা। কিন্তু এই মুহূর্তে রীতিমতো সমস্যায় নির্বাচক কমিটি। ধোনির হঠাৎ অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তে কে হবেন অধিনায়ক সেটা নিয়েই শুরু হয়েছে ভাবনা-চিন্তা। যদিও টেস্ট অধিনায়কত্বও এ ভাবেই ছেড়েছিলেন হঠাৎ করে।

গত বিশ্বকাপের ঠিক আগে। তখন অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল বিরাট কোহালির হাতে। সেই দায়িত্ব দারুণভাবে সামলেছেন তিনি। তার পর বার বার প্রশ্ন উঠেছে ধোনির অবসর নিয়ে। এ বার সত্যিই সরে দাঁড়ালেন। হয়তো ইঙ্গিত দিয়ে রাখলেন অবসরের। বিসিসিআই-এর তরফে প্রেস রিলিজ দিয়ে জানানো হয়, মহেন্দ্র সিংহ ধোনি বিসিসিআইকে জানিয়েছেন তিনি আর অধিনায়কত্ব করতে চান না। ওয়ান ডে ও টি২০ আন্তর্জাতিক স্তরের অধিনায়কত্ব ছাড়ছেন তিনি।

বিসিসিআই-এর চিফ এক্সিকিউটিভ অফিসার রাহুল জোহরি বলেন, আমি বিসিসিআই ও ভারতীয় ক্রিকেট ভক্তদের পক্ষ থেকে ধোনিকে ধন্যবাদ জানাচ্ছি অধিনায়ক হিসেবে ওর অসাধারণ অবদানের জন্য। ও অধিনায়কত্বে ভারতীয় দল সাফল্যের শিখরে পৌঁছেছিল। যা ভারতীয় ক্রিকেটে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সূত্র- আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের