বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এই বছরেই বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : অবশেষে বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এই বছরের শেষ দিকেই দুটি টেস্ট খেলতে বাতিল করা সফরটি হবে বলে জানিয়েছে ক্রিকইনফো। যদিও নিরাপত্তা ইস্যুটি ফের নিয়ে এসেছে তারা শর্ত হিসেবে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড সরাসরি সফরের কথাটি না বললেও বলেছেন, ‘আমার মনে হয় সফরের সম্ভাবনা বেশি। আমরা দেখেছি যে গত বছর ইংল্যান্ড সফর করেছে।’

ইংল্যান্ডের বাংলাদেশ সফরে তাদের প্রতি যে কড়া নিরাপত্তা বলয় ছিল সেটি চোখ এড়ায়নি সাদারল্যান্ডের, ‘আমরা দেখেছি তাদের জন্য কী পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা ছিল।’

বাতিল হওয়া সফরটি নিয়ে আগেও বেশ কয়েকবার সম্ভাবনার কথা বলেছিল অস্ট্রেলিয়া। যদিও সেভাবে সময় নির্ধারণ ও সম্ভাবনার মাত্রা ছিল নিচু স্বরে। কিন্তু এবার সাদারল্যান্ড বেশ জোর দিয়েই সম্ভাব্য সময় বেঁধে দিয়েছেন সফরের, ‘সফরের সব কিছু এখনও চূড়ান্ত হয়নি। কিন্তু আশা করছি আগস্ট অথবা সেপ্টেম্বরে সফরটি হবে।’

ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সময়ই বাংলাদেশে ছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান। এ বিষয়টি নিয়ে সাদারল্যান্ড বলেছেন, ‘আমরা ওই সময় আমাদের নিরাপত্তা প্রধানকে পাঠিয়েছিলাম। শুধুমাত্র দেখার জন্য যে ওদের নিরাপত্তা ব্যবস্থাগুলো কিভাবে কাজ করছে।’

সফরের সম্ভাবনা নিয়ে সাদারল্যান্ড আরও বলেছেন, ‘যে কোনও সময়ই যে কোনও কিছুই হতে পারে। তবে আমরা সবকিছু এখনও পর্যবেক্ষণ করছি। এগুলো মাথায় নিয়েই আমরা খেলতে ও পরিকল্পনা করতে যাচ্ছি।’

তিনি আরও যোগ করেন, ‘ইংল্যান্ড সিরিজে বিসিবির সঙ্গে বাংলাদেশ সরকার যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল সেটা ছিল স্বস্তিদায়ক। এই মুহূর্তে এটাই বলতে পারি যে আমরা দুটি টেস্ট খেলতে সেখানে যেতে পারি।’

নিরাপত্তা ইস্যুতে সতর্ক ক্রিকেট অস্ট্রেলিয়ার এই কর্মকর্তা আরও বলেছেন, ‘আমাদের কাছে নিরাপত্তাই প্রধান। বিশেষ করে আমাদের ক্রিকেটার ও অফিসিয়ালদের নিরাপত্তা। সবাই এভাবেই চিন্তা করে। তাই আমরা নির্ধারিত বাংলাদেশ সফরটি বাতিল করেছিলাম।’

উল্লেখ্য, নিরাপত্তা ইস্যুতে ২০১৫ সালের অক্টোবরে নির্ধারিত সফরটি বাতিল করেছিল অস্ট্রেলিয়া। একই ইস্যুতে গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি দেশটি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ