বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও ব্রুনার প্রেমে নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের অন্যতম আলোচিত এবং হট জুটি ব্রুনা ও নেইমার। অনেকে তাদের দু’জনের নাম মিলিয়ে ব্রুমার ডাকেন। সমুদ্র সৈকত থেকে নির্জন দ্বীপের হোটেল লবিতে তাদেরকে একান্তে সময় কাটাতে দেখা গেছে। এ জুটিকে নিয়ে ফুটবল দুনিয়ার কৌতুহলও প্রবল। কিন্তু, প্রকৃতির ভাঙা-গড়ার খেলা তাদেরকে একে অন্যের থেকে দূরে সরিয়ে দেয়। মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায় ব্রুমার জুটির।

সুখবর হলো- পুরনো প্রেম ফের জেগে উঠতে চলেছে। শোনা যাচ্ছে আবার গাটছঁড়া বাঁধতে চলেছেন নেইমার-ব্রুনা। অন্তত দু’জনের নববর্ষ উদযাপন সেই ইঙ্গিতই দিচ্ছে।

নিউ ইয়ারে তারা দু’জনে একসঙ্গে ছিলেন। পুরনো দিনের রোম্যান্সের ছোঁয়াও দেখা গেছে তাদের মধ্যে। নেইমার ইনস্টাগ্রামে একটি ছবিও পোস্ট করেছেন। ব্রুনা তার কপালে চুম্বন দিচ্ছেন। ছবির সঙ্গে ‘হার্ট’ চিহ্ন (বাঁদিকের ছবিতে)। সেটি দেখেই অনেকের মনে হচ্ছে, ‘ব্রুমার’-এর সেই পুরনো প্রেম ফিরে এসেছে।

নেইমারের মতো ব্রুনাও সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে খুবই সপ্রতিভ। ব্রাজিলের অন্যতম সেরা মডেল এবং সুন্দরী অভিনেত্রী হিসেবে ব্রুনার প্রচুর ভক্তও আছে। তিনিও নববর্ষের এই রোম্যান্সের বিষয় গোপন রাখছেন না। একটি মিষ্টি ভিডিও পোস্ট করেছেন ব্রুনা। যেখানে দেখা যাচ্ছে ব্রাজিলীয় ফুটবল তারকা তার কোলের ওপর মাথা দিয়ে শুয়ে আছেন।

ব্রাজিলীয় সংবাদমাধ্যমে এমনও খবর প্রচারিত হতে শুরু করেছে যে, নেইমার ও ব্রুনা এ বছরেই বিয়ে সেরে ফেলতে পারেন। সেই খবরকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ শুধু নিউ ইয়ার বলেই নয়, সম্প্রতি দু’জনকে বেশ কয়েকবার একসঙ্গে দেখা গেছে। গত ডিসেম্বরে সাম্বারানী ব্রুনা বার্সেলোনাতেও যান নেইমারের ম্যাচ দেখতে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত