বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর পর তিন উইকেট হারিয়ে বিপর্যস্ত বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আর ব্যাট করতে নেমে শুরুতেই ইমরুলের উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। ইমরুলের বিদায়ের বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু দলীয় ২৮ থেকে ৩০ রানের মধ্যে তামিম, সাব্বির ও সৌম্যর উইকেট হারিয় চরম ব্যাটিং বিপর্যয়ে পরেছে বাংলাদেশ। বরাবরের মত সৌম্য আজও ব্যার্থ। আজ শুধু ১ বল মোকাবেলা করতে পেরেছেন।

কিউইদের দলে অভিষেক হতে যাচ্ছে তিন জনের। টম ব্রুস, ফার্গুসন ও হুইলার সুযোগ পেয়েছেন প্রথম ম্যাচে।

নিউজিল্যান্ড তিন অভিষেকবাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে গত বিশ্ব টি-টোয়েন্টিতে। প্রায় ৭ মাস পর একই প্রতিপক্ষের বিপক্ষে আবারও মাঠে নামছে বাংলাদেশ। যদিও টি-টোয়েন্টি ক্রিকেটে কিউইদের বিপক্ষে কোনও সুখস্মৃতি নেই টাইগারদের। সব ম্যাচেই হারতে হয়েছে লাল-সবুজদের। তার ওপর ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে মানসিকভাবে চাপে থেকেই মাঠে নামতে হচ্ছে টাইগারদের।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান ও রুবেল হোসেন।

নিউজিল্যান্ড একাদশ: উইলিয়ামসন, ব্রুম, মুনরো, অ্যান্ডারসন, টম ব্রুস, দি গ্র্যান্ডহোম, রনকি, স্যান্টনার, হুইলার, হেনরি, ফার্গুসন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ