বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুরুতেই ফিরে গেলেন ইমরুল

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আর ব্যাট করতে নেমে শুরুতেই ইমরুলের উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। দলীয় ৫ রানের মাথায় হ্যানরির বলে আউট হন তিনি।

কিউইদের দলে অভিষেক হতে যাচ্ছে তিন জনের। টম ব্রুস, ফার্গুসন ও হুইলার সুযোগ পেয়েছেন প্রথম ম্যাচে।

নিউজিল্যান্ড তিন অভিষেকবাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে গত বিশ্ব টি-টোয়েন্টিতে। প্রায় ৭ মাস পর একই প্রতিপক্ষের বিপক্ষে আবারও মাঠে নামছে বাংলাদেশ। যদিও টি-টোয়েন্টি ক্রিকেটে কিউইদের বিপক্ষে কোনও সুখস্মৃতি নেই টাইগারদের। সব ম্যাচেই হারতে হয়েছে লাল-সবুজদের। তার ওপর ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে মানসিকভাবে চাপে থেকেই মাঠে নামতে হচ্ছে টাইগারদের।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান ও রুবেল হোসেন।

নিউজিল্যান্ড একাদশ: উইলিয়ামসন, ব্রুম, মুনরো, অ্যান্ডারসন, টম ব্রুস, দি গ্র্যান্ডহোম, রনকি, স্যান্টনার, হুইলার, হেনরি, ফার্গুসন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত