বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনুশীলনে ফিরেছেন মুশফিকুর রহীম

news-image

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহীম দ্রুত সুস্থ হয়ে উঠছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি।

এরপর ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে পড়েন তিনি। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে।

পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে দলের সাথে আজ সকালে অনুশীলনে যোগ দেন মুশফিক। মাঠে নামার জন্য শতভাগ ফিট না হলেও তিনি মূলত ফিটনেস ট্রেনিং করেন। প্রথম ওয়ানডের দুদিন পর তার বাঁ পায়ে স্ক্যান করানো হয়েছিল। রিপোর্টে জানা যায়, আঘাত খুব বেশি গুরুতর নয়। তবে মাঠে ফিরতে কমপক্ষে দুই সপ্তাহ লাগবে।

এমতাবস্থায় টেস্ট অধিনায়ক মুশফিককে টেস্ট সিরিজে ফিরে পেতে চায় বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে এবং ফিজিও যদি গ্রিন সিগন্যাল দেয় তবে টেস্ট সিরিজে মাঠে নামতে পারেন মুশি। ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে তার অভাব খুব বেশি করে বোধ করছে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ