মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা

news-image

 

স্পোর্টস ডেস্ক :ভারতের শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সোমবার দ্বিতীয় সেমিফাইনালে মালদ্বীপকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।

 

এ ম্যাচে সিরাত জাহান স্বপ্না হ্যাটট্রিক করেছেন। প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে পাঁচ গোল করা সাবিনা খাতুন করেছেন জোড়া গোল। অপর গোলটি নার্গিস খাতুনের।

আগামী বুধবার সাফের চতুর্থ আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে আয়োজক দেশ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

এর আগে বিকেলে প্রথম সেমিফাইনালে নেপালের মেয়েদের ৩-১ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে ওঠে ভারত।

গ্রুপপর্বে ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। ফাইনালে তাই বাংলাদেশের মেয়েদের থেকে ভালো কিছু আশা করাই যায়।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের