বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরখাস্ত হলেন ভারতের ক্রিকেট বোর্ড প্রধান

news-image

 

স্পোর্টস ডেস্ক :ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান অনুরাগ ঠাকুরকে বরখাস্তের আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট। একই সঙ্গে আদালত বোর্ডের সচিব অজয় শিরকেও বরখাস্তের আদেশ দেন।

 

বিশ্বের অন্যতম শক্তিধর ভারতীয় ক্রিকেট বোর্ডের সংস্কার বিষয়ে বোর্ড বনাম লোধা কমিশন নিয়ে চলা জটিলতার মধ্যে এ রায় দিল আদালত। এর আগে ২০১৪ সালে আদালত একটি কমিটিকে নিয়োগ দেন বোর্ডের কার্যক্রম ক্ষতিয়ে দেখার জন্য।

গত বছরের জুলাই মাসে বোর্ডকে আদেশ দেন একাধিক সংস্কার করার জন্য। আদালতের আদেশে বলা হয়, বোর্ড লোধা কমিশনের সুপারিশ মানতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে এটি প্রয়োগে ব্যর্থ হয়েছেন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর।

নতুন সভাপতি ও সচিব নিয়োগ না করা পর্যন্ত পর্যবেক্ষক দিয়ে চলবে ভারতের ক্রিকেট প্রশাসন। আর এই পর্যবেক্ষকদের নিয়োগ করবে আদালত।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ