,

নেপিয়ারে কি বৃষ্টি বাধা হতে পারে?

news-image

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির বাগড়ায় নেপিয়ারে বাংলাদেশ দলের ম্যাচপূর্ব অনুশীলন বাতিল হয়েছে। সোমবার তাই হালকা অনুশীলন করেই হোটেলে ফিরতে হয়েছে দলকে। অবশ্য এই নেপিয়ারেই আগামীকাল মঙ্গলবার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। দুপুর ১২টায় বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি হবে।

তবে এই ম্যাচের আগে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে, বৃষ্টি কি বাধা হতে পারে প্রথম টি-টোয়েন্টিতে? নেপিয়ারের আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামীকাল সেখানে বৃষ্টি হতে পারে। তাই ম্যাচের আগে থেকেই কিছুটা শঙ্কা তৈরি হয়েছে, প্রথম টি-টোয়েন্টি কি মাঠে গড়াবে?

আপাতত তা নিয়ে আগাম কিছু বলা মুশকিল হলেও বাংলাদেশ দল এই ম্যাচ নিয়ে পুরোপুরি প্রস্তুত। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, বৃষ্টি নিয়ে কিছুই ভাবছে না দল।

আগামীকাল প্রথম ম্যাচটি ছাড়া সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৬ ও ৮ জানুয়ারি। ম্যাচ দুটি হবে মাউন্ট মঙ্গানুইতে, সকাল ৮টা থেকে।

সিরিজে দুটি টেস্টও খেলবে বাংলাদেশ দল। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে এ দুটি টেস্ট হবে ১২ থেকে ১৬ এবং ২০ থেকে ২৪ জানুয়ারি।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচের জন্য এরই মধ্যে বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। দলে ফিরেছেন পেসার রুবেল হোসেন, স্পিনার তাইজুল ইসলাম ও অলরাউন্ডার শুভাগত হোম।

প্রথম টি-টোয়েন্টির বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শুভাগত হোম, শুভাশীষ রায়, তাইজুল ইসলাম ও নুরুল হাসান সোহান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে