,

পুত্রকে শেখানো হয় রোনালদো নয়, মেসি সেরা!

news-image

স্পোর্টস ডেস্ক : একজন অন্য গ্রহের তো অন্যজন সময়ের সেরা। গত বছর ব্যালন ডি’অর, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ প্রায় সব পুরস্কারই নিজের করে নিয়েছেন রোনালদো। তবে ৫১ গোল করে ইউরোপের সর্বোচ্চ গোলদাতা কিন্তু মেসি। বতর্মান ফুটবলবিশ্বে আলোচনার সবচেয়ে জনপ্রিয় বিষয় হলো মেসি-রোনালদোর মধ্যে কে সেরা? বার্সা ও আর্জেন্টাইন সমর্থকদের মতে, মেসি কেবল এ সময়ের নয়, এই গ্রহেরই সেরা ফুটবলার। আর রোনালদো ভক্তদের দাবি, পরিসংখ্যান বিচারে মেসির চেয়ে অনেক এগিয়ে রিয়াল সুপারস্টার। আলোচনা থামার কোনো নাম নেই, কারণ দলিলপত্র আর কীর্তিতে কেউ কারো চেয়ে পিছিয়ে নন। তবে নতুন বছরের শুরুতে আবার আলোচনায় মেসি-রোনালদো দ্বৈরথ। তবে ফুটবলীয় বিচারে নয়, লড়াইটা ফিরে এলো ক্রিস্টিয়ানো রোনালদোর সন্তান প্রসঙ্গে।

পর্তুগিজ সুপারস্টারের দাবি, তাঁর সন্তানকে বোঝানো হয় যে রোনালদোর চেয়েও সেরা ফুটবলার একজন আছে। আর সেই একজন যে মেসি, সেটা তো না বললেও চলে। তবে রোনালদো জানান, জুনিয়র রোনালদো বেশ ভালোভাবেই এসব বিষয় মোকাবিলা করতে জানে। একটি মিসরীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘অনেক মানুষ আছেন, যাঁরা তাঁকে (রোনালদো  জুনিয়র) এটা বোঝাতে চেষ্টা করে যে তাঁর বাবার চেয়েও সেরা আরেকজন ফুটবলার আছে। তবে আমার ছেলে আমার মতোই বুদ্ধিমান। সে জানে, কীভাবে এসব পরিস্থিতি সামলাতে হয়।’ রোনালদো আরো জানান, তিনি ছেলেকে সর্বদা ভদ্র হওয়ার পরামর্শ দেন। জুনিয়রও কি সিনিয়রের পদাঙ্ক অনুসরণ করে ফুটবলারই হবে?

রোনালদো আশা করেন, তাঁর পুত্র তাঁকেই অনুসরণ করুক। ‘আমি তাকে জোরাজুরি করতে চাই না সে ফুটবলার হোক, এটাই আমার চাওয়া। তবে আমার পরামর্শ থাকবে, সে যেন গোলরক্ষক না হয়।’ রোনালদোর কাছে জানতে চাওয়া হয়, কাকে আদর্শ মনে করে বেড়ে উঠেছেন তিনি। প্রশ্নের জবাবে রিয়াল তারকা বলেন, ‘আমার নিজের একটি স্টাইল আছে। আমি কাউকে অনুসরণ করি না বা কারো মতো হতে চাইনি।’ নতুন বছরের পরিকল্পনা সম্পর্কে পর্তুগিজ তারকা বলেন, ‘এখন যেমন আছি, ভবিষ্যতেও তেমনি থাকতে চাই। রিয়ালেই খেলে যেতেই ক্যারিয়ারের শেষ পর্যন্ত।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে