বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিনিয়র-জুনিয়র মুখ্য নয়, দায়িত্ব নিয়ে খেলতে হবে : সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ হারের পর টি-২০তে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ দল। টাইগারদের অন্যতম অলরাউন্ডার সাকিব জানালেন ভালো কিছু করতে হলে সবাইকে দায়িত্ব নিয়ে খেলতে হবে।

সাকিব বলেন, আসলে এটা দলীয় খেলা, কে সিনিয়র কে জুনিয়র এটা মুখ্য বিষয় নয়। সবারই দায়িত্ব নিয়ে খেলতে হবে। জিতলে সবার ক্রেডিট আর হারলে সবারই দোষ।

জুনিয়র কিংবা নতুন খেলোয়াড়দের প্রতি সাকিবের বিশ্বাস আছে, আমার কাছে সিনিয়র-জুনিয়র ব্যাপারটা খুব সঠিক মনে হয় না। সবারই দায়িত্ব আছে। কেউ নতুন আসছে দেখে যে ভালো করতে পারবে না—এমনটা আমরা বিশ্বাস করি না। নতুনদের ভালো কিছু করার ক্ষমতা আছে বলেই সে দলে এসেছে।

টি-২০ সিরিজের কথা তুলে ধরে তিনি আরো বলেন, এখানে টি-২০তে বড় স্কোর হবে। আপনাকে আগে ব্যাট করলেও বড় সংগ্রহ করতে আবার পরে ব্যাট করলেও বড় সংগ্রহ তাড়া করতে হবে। আপাতত আমরা ১৮০ স্কোরটাকে প্রাধান্য দিচ্ছি।

আবহাওয়ার সঙ্গে নিজেদের ঠিক মানিয়ে নেওয়া কঠিন উল্লেখ করে সাকিব বলেন, পাঁচ বছর পর আমরা এখানে খেলতে এসেছি। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটা অনেক কঠিন। কিন্তু, এটা ঠিক আমরা প্রতি ম্যাচেই উন্নতি করেছি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ