বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ ছবিতে ভারতের মুসলিম ক্রিকেটার

news-image

স্পোর্টস ডেস্ক: সমালোচকদের টুইটারে জবাব দিয়েছিলেন আগেই। এ বার নতুন করে স্ত্রীকে সঙ্গে নিয়ে তোলা অন্তরঙ্গ ছবি পোস্ট করে মোহাম্মদ শামি নতুন ইয়র্কার ছুঁড়লেন।

ঘটনার সূত্রপাত গত রোববার। স্ত্রী, কন্যার সঙ্গে একটি ছবি টুইট করেছিলেন শামি। হঠাত্ একদল প্রশ্ন তোলেন, কেন হিজাব পরেননি শামির স্ত্রী। সেটা যে তিনি ভালভাবে নেননি সেটা পর দিনই বুঝিয়ে দিয়েছিলেন টুইট করে। লিখেছিলেন, “সবাই যা চায় তা পায় না। যাদের ভাগ্য ভাল তারাই পায়। ওরা আমার স্ত্রী ও কন্যা তাই আমি জানি আমি কী করব।’’

তাত্ক্ষণিক জবাব যেমন দিয়েছিলেন, তেমনি আজ, ঠিক পরের রবিবার, নতুন করে বুঝিয়েও দিলেন, যা ঠিক মনে করেছেন, তা আবারও করবেন। কিছু লোকের অকারণ সমালোচনায় পিছিয়ে যাওয়ার বান্দা তিনি নন। আজকের টুইটে স্ত্রীকে নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন কবিতার মধ্যে দিয়ে।
আজ শামি যা পোস্ট করলেন

এই মুহূর্তে চোটের জন্য জাতীয় দলের বাইরে রয়েছেন মোহাম্মদ শামি। হাঁটুর চোটের চিকিৎসা চলছে। বেশ কয়েক বছর ধরেই ঘুরে ফিরে চোটের কবলে দলের বাইরে চলে যেতে হয়েছে। সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও শেষ দুটো ম্যাচ খেলতে পারেননি তিনি। ওয়ান ডেতেও খেলার সম্ভবনা নেই। এই অবস্থায় পরিবারের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন তিনি। তার উপর এই অযাচিত হস্তক্ষেপে রীতিমতো বিরক্ত দেশের এই প্রতিভাবান পেসার।

এ দিনই একই ভাবে সূর্য প্রণামের ছবি টুইট করে সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার হয়েছেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। গত রবিবার শামির পাসে দাঁড়িয়েছিলেন কাইফ। এদিন নিজের বিরুদ্ধে ওঠা সমালোচনা নিয়েই কাইফ চুপ থাকেননি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত