বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিডনি টেস্টে মিসবাহই পাকিস্তানের অধিনায়ক

news-image

 

স্পোর্টস ডেস্ক :পাকিস্তান ক্রিকেটের জন্য স্বস্তির খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টের আগে অবসর নিচ্ছেন না অধিনায়ক মিসবাহ-উল-হক।আগামী মঙ্গলবার শুরু সিরিজের শেষ এই টেস্টে অধিনায়ক হিসেবেই খেলবেন তিনি। রোববার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ডিরেক্টর আমজাদ হোসেন বলেছেন, ‘মিসবাহ সিডনি টেস্টে খেলবেন এবং তিনিই অধিনায়ক থাকছেন।’

অস্ট্রেলিয়ায় সময়টা মোটেই ভালো যাচ্ছে না মিসবাহর। প্রথম দুই টেস্টের চার ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ২০ রান। গত শুক্রবার মেলবোর্ন টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর মিসবাহ জানিয়েছিলেন, অবসর নেওয়ার চিন্তা করছেন তিনি। সেটা হতে পারে সিডনি টেস্টের আগেই।

মিসবাহ বলেছিলেন, ‘আমাকে বিষয়টি (অবসর) নিয়ে ভাবতে হবে। আমি সব সময় বিশ্বাস করি, দলে অবদান না রাখতে পারলে এভাবে থাকার মানে নেই। এমন এক অবস্থায় এসেছি, আমাকে এটা নিয়ে ভাবতে হচ্ছে। এমনকি পরের ম্যাচের (সিডনি টেস্ট) আগেই। আবার সিরিজ শেষ হলে কী হবে সেটা নিয়েও। আগামী দুদিন আমি ভাবব। কিছুই না করে দলে ঝুলে থাকার কোনো সার্থকতা নেই। তবে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। দেখা যাক কী হয়।’

পাকিস্তান টিম ম্যানেজমেন্ট সিডনি টেস্টে মিসবাহর অধিনায়ক হিসেবে খেলার কথা জানালেও এরপর কী হবে, সেটি অবশ্য এখনো পরিষ্কার নয়। আগামী এপ্রিল-মের আগে কোনো টেস্ট সিরিজ নেই পাকিস্তান দলের।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ