,

র‍্যাঙ্কিংয়ে মুস্তাফিজ এগোলেন ১৯ ধাপ

news-image

 

স্পোর্টস ডেস্ক :নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো বোলিংয়ের পুরস্কার পেলেন মুস্তাফিজুর রহমান। আইসিসি ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের তরুণ বাঁহাতি পেসার।

রোববার আইসিসির প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে ২৯ নম্বরে অবস্থান করছেন কদিন আগে ২০১৫-১৬ মৌসুমে আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হওয়া মুস্তাফিজ।

মুস্তাফিজ নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ওয়ানডেতে নেন ৪ উইকেট। ক্রাইস্টচার্চে প্রথম ম্যাচে ৬২ রানে ২ উইকেট, নেলসনে তৃতীয় ম্যাচে ৩২ রানে ২ উইকেট। ‘কাটার মাস্টার’কে দ্বিতীয় ম্যাচে বিশ্রামে রাখা না হলে সিরিজে তার উইকেট-সংখ্যা বাড়তে পারতো।

র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদেরও। ডানহাতি পেসার আট ধাপ এগিয়ে ৭৮ নম্বর অবস্থানে উঠে এসেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তাসকিন তিন ম্যাচে নেন ৪ উইকেট।

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। ১৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৩৪ নম্বরে উঠে এসেছেন নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে