বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্টে ব্যাট হাতে রাজত্ব করা ১০ ব্যাটসম্যান

news-image

স্পোর্টস ডেস্ক: দেখতে দেখতে বিদায় নিতে গেল ২০১৬ সাল। টেস্ট ক্রিকেটের আলোচিত বছর শেষে দলগুলো পাওয়া-না পাওয়ার হিসেব কষতে শুরু করেছে। স্বপ্নীল বছর শেষে একদিকে অনেকের মুখেই যেমন হাসি ঠিক তেমনি বাজে পারফরম্যান্সের জের ধরে দলে অনেকেরই অবস্থান নড়বড়ে।

২০১৬ সালের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন জো রুট, অ্যালেস্টার কুক ও বিরাট কোহলিরা। বছর শেষে পরিসংখ্যানেও সেটির ছাপ স্পষ্ট। আসুন বছরের সর্বোচ্চ ১০ রান সংগ্রহকারীর দিকে চোখ বুলানো যাক-

২০১৬ সালের সর্বোচ্চ রান সংগ্রহকারী প্রথম তিনটি স্থানই দখলে রেখেছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। অবশ্য এতে বিস্ময়ের কিছু নেই। কেননা, বিদায় নিতে যাওয়া বছরে ইংল্যান্ড সর্বোচ্চ ১৭টি টেস্ট খেলেছে। শীর্ষ তিনে থাকা তিন ইংলিশ ব্যাটসম্যান হলেন- জো রুট, জনি বেয়ারস্টো ও অ্যালেস্টার কুক। ভারতীয় অধিনায়ক কোহলি রয়েছেন চার নম্বরে। পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের নির্ভরযোগ্য ব্যাটসম্যান আজহার আলি। শীর্ষ দশে থাকা অপর পাঁচজন হলেন- স্টিভেন স্মিথ, মঈন আলি, বেন স্টোকস, চেতেশ্বর পুজারা ও উসমান খাজ।

২০১৬ সালে সাতজন ব্যাটসম্যান টেস্টে ১০০০ রানের কোটা স্পর্শ করেছেন। এদের মধ্যে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্মিথ এই নিয়ে টানা তিনবার এই মাইলফলক স্পর্শ করেন।

জো রুট: ২০১৬ সালে ক্যারিয়ারের স্বর্ণালি সময় পার করেছেন রুট। ১৭ টেস্টের ৩২ ইনিংসে ৪৯.২৩ গড়ে সর্বোচ্চ ১৪৭৭ রান করেছেন এই ইংলিশ ব্যাটসম্যান। ৩টি সেঞ্চুরির পাশাপাশি ১০টি হাফসেঞ্চুরি করেছেন রুট।

জনি বেয়ারস্টো: উইকেটের পেছনে যেমন দৃঢ়তা দেখিয়েছেন ঠিক তেমনি ব্যাটিংয়েও পারঙ্গমতার পরিচয় দিয়েছেন জনি বেয়ারস্টো। ১৭ টেস্টের ২৯ ইনিংসে ৫৮.৮০ গড়ে ১৪৭০ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

অ্যালেস্টার কুক: ইংল্যান্ডের অধিনায়ক তিনি। ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার কাজটাই করে যাচ্ছেন কুক। যদিও দলের সময়টা ভালো যাচ্ছে না। পাকিস্তানের বিপক্ষে ২-২ ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করার পর ভারতের কাছে ০-৪ ব্যবধানে বিধ্বস্ত হয় ইংল্যান্ড। তবে ব্যক্তিগত পারফরম্যান্স ঠিকই উজ্জ্বল কুকের। ১৭ টেস্টের ৩৩ ইনিংসে ৪২.৩৩ গড়ে ১২৭০ রান করেছেন তিনি। ২টি সেঞ্চুরির পাশাপাশি ৭টি হাফসেঞ্চুরি করেন ইংলিশ অধিনায়ক।

বিরাট কোহলি: টেস্ট ক্যারিয়ারে নিজের সোনালী বছর পার করেছেন কোহলি। ভারতের টেস্ট অধিনায়ক ১২ টেস্টের ১৮ ইনিংসে ৭৫.৯৩ গড়ে ১২১৫ রান করেছেন। ৪টি সেঞ্চুরি ও ২টি হাফসেঞ্চুরি করেন কোহলি।

আজহার আলি: পাকিস্তানের ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টে ইতিহাস গড়েছিলেন আজহার আলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩০২ রানের মহাকাব্যিক ইনিংস খেলে গোলাপি বলের প্রথম ট্রিপল সেঞ্চুরি বনেন পাকিস্তানি ব্যাটসম্যান। সব মিলিয়ে ১১ টেস্টের ২২ ইনিংসে ৬৩.০৫ গড়ে ১১৯৮ রান করেন পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক। ৩টি সেঞ্চুরি ও ৪টি হাফসেঞ্চুরি করেন আজহার।

স্টিভেন স্মিথ: আজহারের চেয়ে খুব পিছিয়ে ছিলেন না স্টিভেন স্মিথ। ১১ ম্যাচের ১৮ ইনিংসে ৭১.৯৩ গড়ে ১০৭৯ রান করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। ৪টি সেঞ্চুরির পাশাপাশি ৫টি হাফসেঞ্চুরি করেন স্মিথ।

মঈন আলি: ইংল্যান্ড দলের অপরিহার্য সদস্য তিনি। ২০১৬ সালে টেস্টে ১০০০ রান করা ক্লাবের সর্বশেষ সদস্য তিনি। এই ইংলিশ অলরাউন্ডার ১৭ টেস্টের ২৯ ইনিংসে ৪৬.৮৬ গড়ে ১০৭৮ রান করেন। ৪টি সেঞ্চুরি ও ৫টি হাফসেঞ্চুরির সাহায্যে এই রান করেন মঈন।

বেন স্টোকস: ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস ১২ টেস্টের ২১ ইনিংসে ৪৫.২০ গড়ে ৯০৪ রান করেছেন। ২টি সেঞ্চুরি ও ৩টি হাফসেঞ্চুরির সাহায্যে এই রান করেন তিনি।

চেতেশ্বর পূজারা: ভারতীয় তারকা চেতেশ্বর পুজারা ১১ টেস্টের ১৬ ইনিংসে ৫৫.৭৩ গড়ে ৮৩৬ রান করেছেন। ৩টি সেঞ্চুরি ও ৪টি হাফসেঞ্চুরির সাহায্যে এই রান করেন তিনি।

উসমান খাজা: শীর্ষ ১০ রান সংগ্রহাকারীর তালিকায় সবার শেষে থাকা উসমান খাজার বছরটিও মন্দ যায়নি। ১০ টেস্টের ১৬ ইনিংসে ৪৭.০৬ গড়ে ৭৫৩ রান করেন তিনি। ২টি সেঞ্চুরি ও ৪টি হাফসেঞ্চুরির সাহায্যে এই রান করেন অজি ব্যাটসম্যান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ