মাঠের মধ্যেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব ক্রিকেটারের (ভিডিও)

news-image

বিপক্ষ দলের বোলিং আক্রমণ গুঁড়িয়ে দিতে উদ্যত থাকে যে ব্যাটসম্যান, প্রেমিকার বোলিংয়ের সামনে সে-ই কুপোকাত। বলের লাইন, লেংথ বুঝতে না পেরে সোজা ক্লিন বোল্ড। উইকেটের উপর থেকে ছিটকে পড়ে মাটিতে তখন গড়াগড়ি খাচ্ছে বেল। কিন্তু, তারপর যেটা হল….. সেই ঘটনা ভিডিও শেয়ারিং মাধ্যম ইউটিউবে ট্রেন্ডিং হয়ে গেছে। মাত্র চার দিনেই ভিডিওটি দেখে ফেলেছেন আড়াই লাখেরও বেশি মানুষ।

ভারতীয় গণমাধ্যম যখন বিরাট কোহলি ও আনুশকা শর্মার এনগেজমেন্ট নিয়ে জল্পনা-কল্পনায় মশগুল। ঠিক সেইসময় সব আলো ছিনিয়ে নিলেন RCB-তে বিরাট কোহলির সতীর্থ এই ভারতীয় ক্রিকেটার।

সবাইকে চমকে দিয়ে ঘোষণা করলেন বিয়ের দিন-তারিখ-সন। আগামী ৫ জানুয়ারি, থোদুপুজার সেন্ট সেবাস্তিয়ান চার্চে গত দেড় বছরের প্রেমিকা আনা চ্যান্ডির সঙ্গে জীবনের ‘দ্বিতীয় ইনিংস’টি শুরু করবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সচিন বেবি।

ক্রিকেটের ২২ গজে দাঁড়িয়ে আনাকে দেওয়া বিয়ের প্রস্তাবের সেই ভিডিও ইতোমধ্যেই জিতে নিয়েছে লাখ লাখ মানুষের হৃদয়। দেখুন সেই ভিডিওটি-

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক