মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেন তানবির এবং মিরাজ

news-image

স্পোর্টস ডেস্ক :নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে রাখা হয়েছে শুভাগত হোম ও তাইজুল ইসলামেকে। ৩ জানুয়ারি নেপিয়ারে ৩ ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটি মাঠে গড়াবে।

 

ওয়ানডে দলের স্কোয়াডে থাকা মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, শুভাশিষ রায় ও তাসকিন আহমেদ রয়েছেন এই স্কোয়াডে। তবে ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজেও রাখা হয়নি তরুণ অফস্পিনার মেহেদী হাসান মিরাজকে। বাদ পড়েছেন তানবির হায়দার এছাড়া ইনজুরির কারণে অনুমিতভাবেই দলে নেই মুশফিকুর রহিম।

ওয়ানডে সিরিজে একটি ম্যাচও না খেলা রুবেল হোসেন থাকছেন টি-টোয়েন্টিতে। তাঁর সঙ্গে আছেন দ্বিতীয় ওয়ানডেতে মোটামুটি ভালো বোলিং করা শুভাশিস রায়। মোস্তাফিজুর রহমানও আছেন টি-টোয়েন্টি দলে।
টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ–অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, শুভাগত হোম, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, শুভাশিস রায়।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের