বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক ঘণ্টায় শেষ লঙ্কানদের লড়াই

news-image

স্পোর্টস ডেস্ক : পোর্ট এলিজাবেথ টেস্টে ৪৮৮ রান তাড়া করতে নামা শ্রীলঙ্কার শেষ দিনে দরকার ছিল ২৪৮, হাতে ৫ উইকেট।

কিন্তু লঙ্কান ব্যাটসম্যানরা শেষ দিনে দক্ষিণ আফ্রিকার পেসারদের সামনে দাঁড়াতেই পারল না। এক ঘণ্টা ১০ মিনিটেই শেষ সফরকারীদের লড়াই। ২০৬ রানের জয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।

শুক্রবার শেষ দিনে শ্রীলঙ্কার স্বীকৃত ব্যাটসম্যান ছিল কেবল অ্যাঞ্জেলো ম্যাথুস ও ধনঞ্জয়া ডি সিলভা। দিনও শুরু করেছিলেন এই দুজনই।

কিন্তু দিনের তৃতীয় ওভারেই প্রোটিয়া পেসার কাইল অ্যাবটের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ম্যাথুস। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি তার। লঙ্কান অধিনায়ক আগের দিনের ৫৮ রানের সঙ্গে এদিন যোগ করতে পেরেছেন কেবল ১ রান।

খানিক বাদে ধনঞ্জয়াও ফেরেন অ্যাবটের বল এলবিডব্লিউয়ের শিকার হয়ে। তিনিও রিভিউ নিয়ে বাঁচতে পারেননি (২২)। পরের ওভারের প্রথম বলে দারুণ এক ফিরতি ক্যাচে রঙ্গনা হেরাথকে বিদায় করেন আরেক পেসার ভারনন ফিল্যান্ডার। এরপর দুসমন্থ চামিরা ডি কককে ক্যাচ দিয়ে ফেরেন কাগিসো রাবাদার বলে।

চামিরার বিদায়ের পর দ্রুতই নুয়ান প্রদীপকে ফিরিয়ে সফরকারীদের ইনিংসের ইতি টেনে দেন স্পিনার কেশব মাহরাজ। তাতে ২৪০ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কা ২৮১ রানেই অলআউট হয়ে যায়। ৪১ রানে পড়েছে শেষ ৫ উইকেট!

প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা স্টিভেন কুক জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। আগামী সোমবার কেপ টাউনে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ২৮৬

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ২০৫

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: ৪০৬/৬ ডিক্লে.

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ৪৮৮) ২৮১ (ম্যাথুস ৫৯, মেন্ডিস ৫৮, সিলভা ৪৮, করুনারত্নে ৪৩; রাবাদা ৩/৭৭, মাহরাজ ৩/৮৬, অ্যাবট ২/৩৮, ফিল্যান্ডার ১/৬৫)।

ফল: দক্ষিণ আফ্রিকা ২০৬ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: স্টিভেন কুক।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত