,

প্রিমিয়ার লিগ : আবাহনীর হাতে শিরোপা

news-image

এক ম্যাচ হাতে রেখে গত ম্যাচেই প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছিল আবাহনী লিমিটেড। জয় দিয়ে শেষটাও রাঙিয়ে নিলো জর্জ কোটানের দল। অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হতে আবাহনী ৩-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রহমতগঞ্জের বিপক্ষে শেষ ম্যাচটি আবাহনীর জন্য ছিল শুধু অপরাজিত থাকার চ্যালেঞ্জ। প্রথম লেগেও রহমতগঞ্জকে হারিয়েছিল আবাহনী। সেবার ২-০ গোলে জিতেছিল জর্জ কোটানের ছাত্ররা।

অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে ঐতিহ্যবাহী ক্লাবটি শুরুতে পিছিয়ে পড়ে। তবে, নাবীব নেওয়াজ জীবন আর জোনাথনের গোলে রহমতগঞ্জকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে জয় পায় আবাহনী। দুটি গোল করেন জীবন। রহমতগঞ্জের হয়ে একমাত্র গোলটি করেন সিও জুনাপিও।

অপরাজিত থেকেই আবাহনীর হাতে শিরোপাম্যাচের ২২তম মিনিটে সিও জুনাপিওর হেডে এগিয়ে যায় রহমতগঞ্জ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে পঞ্চম শিরোপা জেতা আবাহনীকে প্রথমার্ধে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয়।

বিরতির পর ম্যাচের ৪৯তম মিনিটে আবাহনীকে সমতায় ফেরান জীবন। ৬০ মিনিটের মাথায় নিজের ও দলের দ্বিতীয় গোলটিও করেন জীবন। আর যোগ করা সময়ে জোনাথন গোল করলে অপরাজিত থেকে শিরোপা জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে আকাশী-নীল জার্সিধারিরা।

সর্বোচ্চ ৫২ পয়েণ্ট নিয়ে এবারের প্রিমিয়ার লিগ শেষ করলো আবাহনী। ২২ ম্যাচে ১৫ জয় ও ৭ ড্র নিয়ে আসর শেষ করল জর্জ কোটানের শিষ্যরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে