,

ডাবল সেঞ্চুরি করেই নাসিরের জবাব

news-image

স্পোর্টস ডেস্ক : ১৮তম জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে সিলেটের বিপক্ষে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করলেন জাতীয় দল থেকে ‘উপেক্ষিত’ তারকা অল রাউন্ডার নাসির হোসেন। আজ বৃহস্পতিবার সিলেট স্টেডিয়ামে ২৪টি চার আর ৩টি ছয়ের সাহায্যে ২০১ রানের রাজকীয় ইনিংস খেলেছেন তিনি।

এর আগে কখনই কোনো ফরমেটে জোড়া শতক হাঁকাতে পারেননি নাসির। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ৪টি শতক রয়েছে নাসিরের। জাতীয় দলের জার্সিতেও বেশ উজ্জ্বল তাঁর ব্যাট। ওয়ানডেতে ৫৮ ম্যাচ থেকে ১২৬২ রান করেছেন নাসির। যেখানে তাঁর গড় ৩২ এর উপরে। রয়েছে ১টি শতক আর ৬টি অর্ধশতকের ইনিংস।

কেবল ব্যাটিংয়েই নয়, বল হাতেও অনেকখানি সফল নাসির। ৫৮ ম্যাচ খেলে ঝুলিতে পুরেছেন ২১টি উইকেট। যেখানে তাঁর বোলিং ইকোনমিক রেট ৪.৬১। তাছাড়া সর্বশেষ শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ডায়নামাইটসের হয়েও আলো ছড়িয়েছেন নাসির।

বিপিএল সিজন ফোরে ১০টি ইনিংসে ১৯৫ রানের পাশাপাশি শিকার করেছেন ৪টি উইকেট। তালুবন্দি করেছেন ৮টি ক্যাচও। ঢাকার হয়ে সেরা রান সংগ্রাহকের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে নাসিরের নাম।

এমন পারফরম্যান্স করেও জাতীয় দলে জায়গা হচ্ছে না নাসিরের। এনিয়ে চলছে নানা আলোচনাও। গেল কয়েকটা আন্তর্জাতিক সিরিজে নাসিরকে ছাড়াই দল গঠন করে বাংলাদেশ। মাঝে মধ্যে ১৫ সদস্যের দলে তার জায়গা হলেও মূল একাদশে ডাক পাননি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে