বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাঠে বসে দলের হার দেখলেন মোস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রামে ছিলেন তরুণ পেসার মোস্তাফিজুর রহমান। দীর্ঘদিন পর ফেরা মোস্তাফিজকে টানা না খেলানোর পরামর্শ দিয়েছিলেন ফিজিও।

ফিজিওর পরামর্শে বল হাতে মাঠে না এলেও সতীর্থদের খেলা দেখতে ঠিকই হাজির হয়েছিলেন এ বাম-হাতি পেসার। মাঠের বাইরে বসে থেকে দলের ব্যাটসম্যানদের ব্যর্থতা দেখলেন। দেখলেন ৬৭ রানের পরাজয়ও।

দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে হেরে সিরিজ হেরেছে বাংলাদেশ। বোলাররা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় নিউজিল্যান্ডের মাটিতে তাদের হারানোর বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল।

বোলারদের সফলতায় এদিন নিউজিল্যান্ডকে ২৫১ রানে অলআউট করে বাংলাদেশ। জবাব দিতে নেমে বাংলাদেশও ভালোই খেলছিল। তবে একটি রান আউট যেন সব শেষ করে দিয়েছে।

১০৫ রানে ২ উইকেট থেকে ১৮৪ রানে অলআউট। হাতে আরও ৪৪টি বল ছিল। কিন্তু ব্যাটসম্যানরা যেন তাড়াহুড়ো করে সাজঘরে ফিরলেন। আর দলের পরাজয় মাঠে বসেই দেখলেন দেশসেরা পেসার মোস্তাফিজ।

মাঠে মোস্তাফিজকে পেয়ে বাংলাদেশের ভক্ত সমর্থকরা অটোগ্রাফ নিতে ছুটি আসেন। ভক্তদের চার-ছক্কার প্ল্যাকার্ডেই অটোগ্রাফ দেন ‘কাটার মাস্টার’।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ