,

বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে: নিউজিল্যান্ড ক্রিকেট

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হারল বাংলাদেশ। ৩৪২ রানের বিশাল লক্ষ্যমাত্রা ছুঁতে না পারলেও শেষ অবধি লড়াই করে গেছে টাইগাররা। বাংলাদেশ দলের এমন ইতিবাচক মনোভাবের প্রশংসা করল নিউজিল্যান্ড ক্রিকেট।

মাশরাফি-সাকিবদের প্রশংসা করে নিউজিল্যান্ড ক্রিকেট লিখেছে, ‘নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েও মনোবল হারায়নি তারা। বেশ কিছু ক্ষেত্রে বাংলাদেশ দারুণ পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। শেষ পর্যন্ত লড়াই করে গেছে। সাকিব আল হাসান (৫৯), মুশফিকুর রহীম (৪২), মোসাদ্দেক হোসেন (৫০)। এ তিনজন দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ যেমন করেছে। তাতে অবশ্য পরিষ্কার যে, সামনে তারা ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারে।’

যদিও হারের কারণ হিসেবে বাজে ফিল্ডিং-বোলিংকে কাঠগড়ায় তুলছেন দলনেতা মাশরাফি বিন মর্তুজা। ‘বোলিংয়ে শর্ট বল বেশি হয়েছে। এই উইকেটে ২৮০-৩০০ রান হবেই। বোলিং-ফিল্ডিং ভালো হলে তাদের ৪০ রান কম হতে পারতো।’

এদিকে সামনের ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডে নিয়ে টিম হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তামিম।

জেতার ব্যাপারে ‘আত্মবিশ্বাসী’ তামিম বলেন, ‘পরের ম্যাচটি জেতার খুব ভালো সম্ভাবনা আছে আমাদের। সিরিজ চিন্তা করছি না। কমপক্ষে একটি ম্যাচ। আমি পরের ম্যাচের কথাই বলছি। সেটা জিতে শেষটা নিয়ে ভাববো।’

প্রসঙ্গত, আগামী ২৯ ডিসেম্বর নেলসনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কিউইদের বিপক্ষে মাঠে নামবে মাশরাফিরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে