,

বাবা হওয়ার পাঁচদিনের মাথায় খবর পেলেন অশ্বিন!

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট নিয়েছেন রবিচন্দন অশ্বিন। জিতেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। বাড়তি সুখবর, দ্বিতীয়বারের মতো পিতা হয়েছেন তিনি। কিন্তু সেটা জানলেন পাঁচদিন পর!

হ্যাঁ, ভারতীয় অলরাউন্ডারের সঙ্গে এমনটাই ঘটেছে। কন্যা সন্তান প্রসব করেছেন তার স্ত্রী প্রিথি অশ্বিন। কিন্তু ক্রিকেট ম্যাচের মধ্যে ছিলেন বলে বিষয়টিতে ‘মনোযোগ’ দেওয়া হয়নি অশ্বিনের।

তার স্ত্রী প্রিথি নিজেই এমনটা বলেছেন টুইটারে। প্রিথি জানিয়েছেন, মাঠের সাফল্য যেন আড়ালে চলে না যায়, সেজন্যই মেয়ে হওয়ার খবরটি দেওয়া হয়নি তাকে। অশ্বিনের কন্যা সন্তান পৃথিবীতে এসেছে ২১ ডিসেম্বর, তার আগের দিনই ইংল্যান্ডকে ৪-০তে টেস্ট সিরিজ হারিয়েছে অশ্বিনরা।

টুইটারে প্রিথি লিখেছেন, অশ্বিনের সাফল্যের আনন্দ যেন কমতি না হয়, সে কারণেই পাঁচদিন পর খবর দিয়েছেন।

জানিয়ে রাখা ভালো, ২০১১ সালে বিয়ে করেন অশ্বিন-প্রিথি। তাদের প্রথম সন্তানটিও মেয়ে।

সূত্র: ডেকান ক্রনিক্যাল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে