,

হারের পর টাইগারদের জরিমানা

news-image

 

স্পোর্টস ডেস্ক :দীর্ঘ সময় পর দেশের বাইরে নিউজিল্যান্ড সফর নিয়ে বেশ আগ্রহী ছিল টাইগার সমর্থকরা। কিন্তু তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৭৭ রানে হেরে ভক্তদের হতাশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

দলের হারের তিক্ত স্বাদের সঙ্গে মাশরাফিদের ঘাড়ে যোগ হয়েছে জরিমানার বোঝাও। স্লো ওভার রেটের কারণে বাংলাদেশকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)

ক্রাইস্টচার্চে আজকের (সোমবার) ম্যাচের জন্য বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে ম্যাচ ফির ২০ শতাংশ এবং বাকি খেলোয়াড়দের ১০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। ৫০ ওভারের জন্য নির্ধারিত সময়ের পর এক ওভার বাকি থাকায় এ শাস্তি পেতে হয় টাইগারদের।

বেশি সময় খরচ করায় বাংলাদেশ দলের উপর অভিযোগ আনেন মাঠের দুই আম্পায়ার ওয়াইন নাইটস ও চেত্তিহদি সামসুদ্দিন, তৃতীয় আম্পায়ার পল রাইফেল এবং চতুর্থ আম্পায়ার ক্রিস ব্রাউন

আইসিসি কোড অব কন্ডাক্টের ২.৫.১ ধারা অনুযায়ী এ ধরণের অপরাধের জন্য সকল খেলোয়াড়কে ওভারপ্রতি ১০ শতাংশ এবং অধিনায়ককে তার দ্বিগুণ জরিমানা করা হয়। সে ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তিই পেতে হয়েছে বাংলাদেশকে।

ম্যাচ শেষে শুনানির জন্য মাশরাফিকে ডেকে নেওয়া হয় রেফারি ব্রডের কাছে। তবে বাংলাদেশ অধিনায়ক নিজের দোষ শিকার করে নেওয়ায় কোন শুনানির প্রয়োজন হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে