,

মুশফিকের অবস্থা জানা যাবে ৪৮ ঘণ্টা পর

news-image

স্পোর্টস ডেস্ক : আহত অবসর হয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন। কী অবস্থা এখন মুশফিকুর রহিমের? দ্বিতীয় ওয়ানডেতে কি খেলতে পারবেন? প্রশ্নটা ঘুরছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে। এখনই কিছু বলা যাচ্ছে না। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, মুশফিকের চোট কোন পর্যায়ের তা জানা যাবে ৪৮ ঘণ্টা পর।

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ ৭৭ রানে হেরে যাওয়া ওয়ানডেতে ভালোই খেলছিলেন মুশফিক। কিন্তু বিপত্তি ঘটে ৩৮তম ওভারের দ্বিতীয় বলে। একটি কঠিন সিঙ্গেল নিতে গিয়ে। রানআউট থেকে বাঁচার জন্য ডাইভ দিয়েছিলেন। তখনই বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান পড়ে। মাঠে কিছুক্ষণ পরিচর্যার পর উঠে দাঁড়ান মুশফিক। সেই ওভারে আর কোনো বল খেলতে হয়নি এই উইকেটকিপার ব্যাটসম্যানের। বাকি চারটি বল মোসাদ্দেক হোসেনই খেলেন।

পরের ওভারের দ্বিতীয় বলে একটি রান নিতে গিয়ে সমস্যা অনুভব করেন মুশফিক। তৃতীয় বলে মোসাদ্দেক টিম সাউদিকে সীমানা ছাড়া করেন। কিন্তু মুশফিক আর থাকতে পারছিলেন না উইকেটে। আহত অবসর নিয়ে চলে যান প্যাভিলিয়নে। মাঠ ছাড়ার সময় তাঁর রান ছিল ৪৮ বলে ৪২। পরে মোসাদ্দেক আউট হয়ে গেলেও নামেননি। নিশ্চিত পরাজয় জেনে মুশফিককে খেলিয়ে হয়তো ঝুঁকি নিতে চায়নি দল। সফর তো মাত্রই শুরু।

নেলসনে সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে বাংলাদেশ সময় বুধবার দিবাগত ভোর ৪টায়। এর আগে স্ক্যান করা হবে। তখনই জানা যাবে মুশফিকের চোট কতটা গুরুতর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে