,

বিদায়ী ম্যাচ দরকার নেই

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শাহিদ আফ্রিদি এখনই অবসর নিচ্ছেন না। আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান তিনি। বিদায়ী ম্যাচের জল্পনা উড়িয়ে আফ্রিদি নিজেই এই ঘোষণা করেছেন।

তিনি বলেছেন, ‘আমার কেরিয়ার শেষ হয়ে যায়নি। আমি খেলা উপভোগ করছি। সর্বোচ্চ পর্যায়ে খেলা চালিয়ে যেতে চাই। পাকিস্তান দলে আমাকে নেওয়া হবে কি না সেটা নির্বাচকদের বিষয়।’
২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের পর থেকেই আফ্রিদির অবসরের জল্পনা শুরু হয়েছে। তিনি এই প্রতিযোগিতায় হতাশাজনক ফলের দায় নিয়ে পদত্যাগ করেন। পিসিবি-র পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়, প্রাক্তন অধিনায়কের বিদায়ী ম্যাচ আয়োজন করা হবে। আফ্রিদি অবশ্য বলেছেন, অন্য কারও কথায় তিনি অবসর নেবেন না।

এ বিষয়ে তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন। বিদায়ী ম্যাচের জন্য পিসিবি-কে অনুরোধ জানাবেন না। ২০ বছর ধরে খেলার পর ম্যাচের জন্য তিনি অন্য কারও উপর নির্ভর করেন না। অনুরাগী ও শুভাকাঙ্খীদের ভালবাসাই যথেষ্ট।

আফ্রিদি অবসর নিতে রাজি না হওয়ায় তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। পিসিবি-র অন্যতম শীর্ষকর্তা নজম শেঠি ইঙ্গিত দিয়েছেন, আফ্রিদিকে জাতীয় দলে ফেরাতে তাঁর কোনও আপত্তি নেই।

ফলে পাকিস্তানের টি-২০ দলে ফের দেখা যেতেই পারে এই অভিজ্ঞ ক্রিকেটারকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে