বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লড়াই করে হারলো বাংলাদেশ

1482680968স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপে হারের মুখ দেখলো বাংলাদেশ। রবিবার বিকালে মিরপুর ইনডোর স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ দর্শকের উপস্থিতে লড়াই করে হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশের খেলা উপলক্ষ্যে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করছেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-হানিফ এমপি ও সংসদ সদস্য ইলিয়াছ উদ্দিন মোল্লাহ।

বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থি ছিলেন এশিয়ান ভলিবল কনফেডারেশনের সহ-সভাপতি সুনীল কুমার দাং’সহ অংশগ্রহণকারী দেশ সমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের মধ্য উৎসাহ প্রদান করেছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

বিকাল ৩ টায় প্রথম খেলায় মালদ্বীপ ৩-০ সেটে আফগানিস্তানকে পরাজিত করে। টুর্নামেন্টে এটি মালদ্বীপের ৩ খেলায় প্রথম জয়। অপর দিকে আফগানিস্থানের ৪র্থ খেলায় ৪র্থ পরাজয়।

পরে বিকাল ৫টায় অনুষ্ঠিত হয় স্বাগতিক বাংলাদেশ ও কিরগিস্থানের খেলাটি। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত খেলাটি খুবই উপভোগ্য হয়। পরিবর্তিত বাংলাদেশ হাড্ডা-হাড্ডি লড়াই করে কিরগিজস্থানের সাথে হারলেও দর্শকেরা খেলাটি খুবই উপভোগ করেছে। ফেডারেশনের সভাপতি নিজে মাঠের এ প্রান্ত হতে অপর প্রাপ্তে হেটে উপস্থিত দর্শক ও খেলোয়াড়দের উৎসাহ যুগিয়েছেন। খেলায় বাংলাদেশ ২৩-২৫, ২৫-২৪, ২৩-২৫, ২৫-২৩, ১৩-১৫ পয়েন্টে ২-৩ সেটে কিরগিজস্থানের কাছে পরাজিত হয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত