,

বন্দু যখন শত্রু

স্পোর্টস ডেস্ক :মুস্তাফিজুর রহমান ও ট্রেন্ট বোল্ট। দুজনেই এবার আইপিএল খেলেছেন ডেভিড ওয়ার্নারের দল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে।

bolt_muztafiz1482673921

তবে একসাথে মাঠে নামার সুযোগ হয়নি তাদের। কারণ হায়দ্রাবাদের টিম ম্যানেজমেন্ট ও অধিনায়ক- বোল্টের চেয়ে বেশি ভরসা রেখেছিলেন মুস্তাফিজের ওপর। মুস্তাফিজ সেই প্রতিদানও দিয়েছেন। ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে সেরা উদীয়মান খেলোয়াড়ের খেতাব পেয়েছেন কাটার মাস্টার।

এর বিপরীতে বোল্ট সুযোগ পেয়েছেন মাত্র এক ম্যাচে। যে ম্যাচে মুস্তাফিজের ইনজুরিতে পড়ার আশঙ্কায় তাকে খেলানো হয়নি সেই ম্যাচে বোল্ট নিয়েছিলেন ১ উইকেট।

তবে মাঠের খেলায় যাই হোক মাঠের বাইরে তাদের বন্ধুত্ব ছিল খুবই দৃঢ়। অনুশীলনেও একে অপরকে সহায়তা করেছেন। বোল্টকে বাংলাও শিখিয়েছিলেন মুস্তাফিজ। সব সময় তারা আড্ডা খুঁনসুঁটিতে মেতে থাকতেন।

এবার আবারও একসাথে মুস্তাফিজ-বোল্ট। তবে এবার এক দলের হয়ে নয়। মাঠে নামবেন একে অপরের প্রতিপক্ষ হয়ে। বাংলাদেশের বোলিংয়ের মূল অস্ত্র মুস্তাফিজের মতো নিউজিল্যান্ডের মূল ভরসার প্রতীকও বোল্ট।

ট্রেন্ট বোল্ট ইতিমধ্যেই ৩৯টি ওয়ানডে ম্যাচে ৪.৯৩ ইকোনমি রেটে নিয়েছেন ৭১ উইকেট। যেহেতু ঘরের মাটিতে খেলা, তাই তাকে নিয়ে বাড়তি সতর্ক থাকতে হবে বাংলাদেশি ব্যাটসম্যানদের। কিউই কোচও তুরুপের তাস হিসেবে ব্যবহার করবেন বোল্টকে।
অপরদিকে কাটার মাস্টার মুস্তাফিজ ৯ ওয়ানডেতে ৪.২৬ ইকোনমি রেটে উইকেট বাগিয়েছেন ২৬ টি! তবে মুস্তাফিজকে এই পরিসংখ্যান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। ম্যাচ ঘুরিয়ে দেয়ার জন্য তার কয়েকটি মারাত্মক ডেলিভারিই যথেষ্ট।

বাংলাদেশ সময় ভোর রাতেই দেখা যেতে পারে দুই সতীর্থের ধুন্ধুমার লড়াই। মাঠের বাইরে যতোই বন্ধুত্ব থাকুক, খেলার মাঠে কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। দেখা যাক, বোল্টের বাউন্সার ও সুইংয়ে দিশেহারা হন বাংলাদেশি ব্যাটসম্যানরা, নাকি মুস্তাফিজের `কাটার` ম্যাজিকে ধ্বসে পড়ে কিউইদের ব্যাটিং লাইনআপ!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে