বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাম্প্রতিক পরিসংখ্যানে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে বাংলাদেশ

 

স্পোর্টস ডেস্ক :বাংলাদশে আর নিউজিল্যান্ডের ব্যবধান কতটা? প্রশ্ন করলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেবে বর্তমান সময়ের ক্রিকেট সমর্থকদের মধ্যে। কেউ বলবে, কেন বাংলাদেশই তো অনেক বেশি এগিয়ে! আবার কেউ বলবে, না নিউজিল্যান্ড। এমন মিশ্র প্রতিক্রিয়া আসার কারণটা সহজ। সাম্প্রতিক পরিসংখ্যানে যে বাংলাদেশ ঢের এগিয়ে!

bangladesh-vs-newzealand20161224195351

ওয়ানডে র্যাংকিংয়ে নিউজিল্যান্ড চার নম্বরে। বাংলাদেশ রয়েছে ৭ নম্বরে। ব্ল্যাক ক্যাপসদের মাটিতে যদিও এখনও পর্যন্ত কোনো ওয়ানডে ম্যাচ জয়ের স্বাদ পায়নি টাইগার বাহিনী। সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মোট ২৬টি ওয়ানডে খেলেছে টাইগার বাহিনী। এর মধ্যে ৭টি অনুষ্ঠিত হয়েছে নিউজিল্যান্ডের মাটিতে। যেখানে সবগুলোতেই হার বাংলাদেশের।

তবে সর্বশেষ ৯ ম্যাচের ফল খেয়াল করলে দেখা যাবে, বাংলাদেশই একাধিপত্য বিস্তার করেছে নিউজিল্যান্ডের ওপর। এই ৯ ম্যাচের মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে ৭ টিতে, ১টি পরিত্যাক্ত এবং বাকি ম্যাচটিতে জিতেছে নিউজিল্যান্ডই। যদিও এই সাতটি জয়ই বাংলাদেশের এসেছে দেশের মাটিতে।

২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ই নয় শুধু, কিউইদের হোয়াইটওয়াশের লজ্জায় ডোবায় টাইগার বাহিনী। সে ঘটনার পুনরাবৃত্তি ঘটে আবারো ২০১৩ সালে। টিম বাংলাদেশের কাছে আবারো হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয় তাদের।

সর্বশেষ ৯ ম্যাচের ফল

৫ অক্টোবর, ২০১০
বাংলাদেশ : ২২৮ (৪৯.৩ ওভার)
নিউজিল্যান্ড : ২০০/৮ (৩৭ ওভার)
ফল : বাংলাদেশ ৯ রানে জয়ী (ডি/এল)।

৮ অক্টোবর, ২০১০
বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যাক্ত। কোনো বলই গড়ায়নি মাঠে।

১১ অক্টোবর, ২০১০
নিউজিল্যান্ড : ১৭৩ (৪২.৫ ওভার)
বাংলাদেশ : ১৭৭/৩ (৪০ ওভার)
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।

১৪ অক্টোবর, ২০১০
বাংলাদেশ : ২৪১ (৪৮.১ ওভার)
নিউজিল্যান্ড : ২৩২ (৪৯.৩ ওভার)
ফল : বাংলাদেশ ৯ রানে জয়ী ।

১৭ অক্টোবর, ২০১০
বাংলাদেশ : ১৭৪ (৪৪.২ওভার)
নিউজিল্যান্ড : ১৭১(৪৯.৩ ওভার)
ফল : বাংলাদেশ ৩ রানে জয়ী ।

২৯ অক্টোবর, ২০১৩
বাংলাদেশ : ২৬৫ (৪৯.৫ওভার)
নিউজিল্যান্ড : ১৬২ (২৯.৫ওভার)
ফল : বাংলাদেশ ৪৩ রানে জয়ী (ডি/এল।

৩১ অক্টোবর, ২০১৩
বাংলাদেশ : ২৪৭ (৪৯ওভার)
নিউজিল্যান্ড : ২০৭(৪৬.৪ওভার)
ফল : বাংলাদেশ ৪০ রানে জয়ী ।

৩ নভেম্বর, ২০১৩
নিউজিল্যান্ড: ৩০৭/৫ (৫০ ওভার)
বাংলাদেশ: ৩০৯/৬ (৪৯.২ ওভার)
ফল : বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।

১৩ মার্চ, ২০১৫
বাংলাদেশ : ২৮৮/৭ (৫০ ওভার)
নিউজিল্যান্ড : ২৯০/৭ (৪৮.৫ ওভার)
ফল : নিউজিল্যান্ড ৩ উইকেটে জয়ী।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ