শৈশবের বান্ধবীকে বিয়ে করলেন তেভেজ

 

স্পোর্টস ডেস্ক :শৈশবের বান্ধবী ভেনেসা মানসিল্লাকে বিয়ে করলেন আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজ। ১৩ বছর বয়সে ভেনেসার সঙ্গে প্রথম সাক্ষাত হয় তেভেজের। এরপর প্রেম। দীর্ঘ পথ চলার শেষে তার সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তেভেজ। করিন্থিয়ান্স, ওয়েস্টহাম, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি এবং জুভেন্টাসের খেলার সময় তেভেজের সঙ্গী ছিলেন ভেনেসা।

tevejbg-20161223214207

বুয়েন্স অ্যাইরেসে এক জাকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ের কাজটি সম্পন্ন করেন তেভেজ। ভেনেসার সঙ্গে সাদা শার্টের উপর পছন্দের নীল কোর্ট পরা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তেভেজ। ছবিতে তাদের দুই কন্যা সন্তান ফ্লোরেন্সিয়া ও কেটিকেও দেখা গেছে।

ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর ২০১৫ সালে ঘরোয়া ক্লাব বোকা জুনিয়র্সে ফিরে আসেন তেভেজ। এখন এই ক্লাব ছেড়ে সাংহাই সেনহুয়ায় যোগ দিতে যাচ্ছেন তিনি। আশা করা হচ্ছে নতুন ক্লাবে আর্জেন্টাইন এই তারকার সাপ্তাহিক বেতন ৬লাখ পাউন্ডেরও বেশি হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক