,

মুস্তাফিজ আইসিসি পুরস্কারের যোগ্য নন!

স্পোর্টস ডেস্ক :অসাধারণ একটি বছর কাটানোর জন্য ২০১৬ সালের সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে মুস্তাফিজুর রহমানের নাম ঘোষণা করে আইসিসি।তবে মুস্তাফিজ এ পুরস্কারের যোগ্য নন বলে মনে করছে ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট স্পোর্টসকিডা।গত বৃহস্পতিবার ২০১৬ সালের সেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে উদিয়ামন সেরা খেলোয়াড় হিসেবে বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজের নাম ঘোষণা করা হয়।

 

mustafij-bg1-20161224124039
তবে স্পোর্টসকিডার এক রিপোর্টে বলা হয়েছে, ২০১৬ সালের এ পুরস্কারের জন্য নাকি মুস্তাফিজের চেয়েও যোগ্য ক্রিকেটার রয়েছেন। এ ক্ষেত্রে ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল, জাসপ্রিত বুমরাহসহ কুশল মেন্ডিস এবং কাগিসো রাবাদার কথা বলা হয়েছে।

যুক্তি হিসেবে স্পোর্টসকিডা দেখিয়েছে আইসিসির নিয়ম অনুযায়ী কম ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। সর্বশেষ ১২ মাসে মুস্তাফিজ মাত্র ১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সেই ১৩ ম্যাচে ১১.৭৪ গড়ে নিয়েছেন ২৭ উইকেট।

অন্যদিকে জাসপ্রিত বুমরাহ ২৪ ম্যাচে নিয়েছেন ৩৭টি উইকেট। আর ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল তিন ফরমেটেই শতক হাঁকিয়েছেন। মুস্তাফিজের চেয়ে অপেক্ষাকৃত বেশি ম্যাচ এবং ধারাবাহিকতা ধরে রাখার জন্য তাদের যোগ্য দাবি করা হয়।

তাদের বাদ দিলেও মুস্তাফিজকে যোগ্য মনে করেনি স্পোর্টসকিডা। আইসিসির সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে এরপরেও যদি কেউ যোগ্য হোন সেটা দক্ষিন আফ্রিকার কাগিসো রাবাদা হতে পারত বলে রিপোর্টে বলা হয়।

মুস্তাফিজ ও রাবাদা একই বছর আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু করেন এবং একই সময়ে দুইজনেই অসাধারণ পারফর্ম করেছেন। তবে মুস্তাফিজের চেয়ে রাবাদার পারফরম্যান্স বেশি উজ্জ্বল ছিল বলে স্পোর্টসকিডা উল্লেখ করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে