বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্চে ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কার সঙ্গে খেলবে বাংলাদেশ

bangladeshস্পোর্টস ডেস্ক : আইসিসির বাজেট বন্ধ করে দেয়ার ঘোষণার পরই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ঘোষণা দিয়েছিল চলতি বছর থেকে নিজেদের শক্তিতে উঠে দাঁড়ানোর। আর তারই অংশ হিসেবে নিজেরাই টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। মার্চে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কার সঙ্গে অংশ নেবে বাংলাদেশও।

শ্রীলঙ্কায় এসিসি সদরদপ্তরে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী বছরের মার্চ থেকে নতুন আঙ্গিকে অনুষ্ঠিত হবে এশিয়ান এমার্জিং কাপ। আর এবারের এই টুর্নামেন্টে এশিয়ার দুটি সহযোগি দেশের পাশাপাশি অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার একটি করে দল। এই খবর নিশ্চিত করেছে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

এই প্রসঙ্গে নিজামউদ্দিন বলেন, ‘ আগামী ১৫ থেকে ২৫ মার্চ দুবাইতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আর এশিয়া কাপের পাশাপাশি এমার্জিং এশিয়া কাপ, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও মেয়েদের এশিয়া কাপ এখন থেকে নিয়মিত আয়োজন করা হবে বলে আমরা আশা করছি।’

এদিকে এ টুর্নামেন্টে এশিয়ার সহযোগি দেশগুলো তাদের মূল জাতীয় দল পাঠালেও চারটি টেস্ট খেলুড়ে দল তাদের অনুরধ-২৩ দল পাঠাবে। তবে শর্ত হচ্ছে এই দলে ৩ জন জাতীয় দলের ক্রিকেটারকে রাখতেই হবে। আর টুর্নামেন্টের দুটি সহযোগি দেশ বাছাই করা হবে মূলত র্যাং কিংয়ের ভিত্তিতে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ