প্রকাশ্যে মেসির প্রশংসা করে বিপদে প্রতিপক্ষ কোচ!

 

স্পোর্টস ডেস্ক :লিওনেল মেসি এমন একজন খেলোয়ার যার খেলা দেখে প্রতিপক্ষও মুগ্ধ হয়ে যায়! আর ঠিক তেমনি মুগ্ধ হয়েছিলেন এসপানিওলের কোচ কিকে সানচেজ। আনন্দের প্রকাশ্যে প্রশংসা করে বসলেন মেসির! আর এতে ক্ষেপে যান সমর্থকরা। শেষ পর্যন্ত ক্ষুব্ধ সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন কোচ।

messibgggg-20161223110339

লা লিগায় বার্সেলোনার কাছে সর্বশেষ ম্যাচে ৪-১ ব্যবধানে হারে এসপানিওল। দুর্দান্ত খেলা মেসি এক গোল করেন, দুই গোলে অবদান রাখেন। মেসির খেলায় মুগ্ধ হয়ে ম্যাচ শেষে তার প্রশংসা করার আগে মাঠে তাকে জড়িয়েও ধরেছিলেন সানচেস। কোচের এমন আচরণে স্বাভাবিকভাবে ক্ষুব্ধ দলটির সমর্থকরা। সমর্থকদের ক্ষোভ বুঝতে পেরে তাই ক্ষমা চেয়েছেন সানচেস।

সানচেস এক বিবৃতিতে বলেছেন, “আমি ক্ষমা চাইছি কারণ কখনই আমার এসপানিওলের সমর্থকদের অনুভূতিতে আঘাত দেওয়ার উদ্দেশ্য ছিল না। আমি এখানে মাত্র তিন মাস আছি। সবার অনুভূতিও পুরোপুরি জানি না। কিন্তু আমি চাই সবাই খুশি থাকুক এবং উপভোগ করুক। এই ঘটনার জন্য তাই আমি দুঃখ প্রকাশ করছি। “

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক