বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৯ বছর প্রেমের পর বিয়ের পিঁড়িতে তেভেজ

image-6685স্পোর্টস ডেস্ক : ভালোবাসাকে জয় করলেন আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজ। ১৩ বছর বয়সে দেখা হয় ভ্যানেসা মানসিয়ার সঙ্গে। সেই মানসিয়াতে চোখ আটকে যায় কিশোর তেভেজের। ধীরে ধীরে তার মনে স্থান করে নেয় মানসিয়া। বয়স যতো বেড়েছে ততোই দু’জনের ভালোবাসা গভীর থেকে গভীর হতে থেকেছে।

আর্জেন্টিনা থেকে তেভেজ পাড়ি জমান ইউরোপে। খেলেন ইংল্যান্ড আর ইতালিতে। ফুটবল জগতে হয়ে ওঠেন উজ্জ্বল তারকা। কিন্তু তার মনের তারা হয়ে থেকে যায় মানসিয়া। এভাবে ১৯টি বছর ভালোবাসার তরী ভাসান এ যুগল। কিন্তু আর কতো একা থাকা? এবার মনের মানুষটিকে আজীবনের জন্য নিজের করে নিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা। এখন সুই সুতোর বুননে ভালোবাসার কথা লিখে বেড়াবেন এ মানিকজোড়া। গেলো বৃহস্পতিবার দু’জনই বসেন বিয়ের পিঁড়িতে। এখন থেকে শুধু তারা দু’জন দু’জনার।

বুয়েনস এইরেসের কাছের শহর সান ইসিদরোতে জাঁকজমকের সঙ্গে বিয়ের কাজ সারেন ৩২ বছরের তেভেজ। অনুষ্ঠানে তিনি পরেন হালকা নীল রঙের স্যুট আর সাদা শার্ট। কনে মানসিয়াও পরেন সাদা পোশাক। বিয়ে শেষে দু’জনকেই ফুলেল শুভেচ্ছায় ভাসান অতিথিরা। বিয়ের সময় তেভেজ ও মানসিয়ার সঙ্গে ছিলেন দু’ই মেয়ে ফ্লোরেনসিয়া ও কেটি। তাদের আরেক সন্তানের নাম লিটো জুনিয়র।

আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবর, বোকা জুনিয়র্স ছেড়ে চীনের ক্লাব সাংহাই শেনহুয়ায় যোগ দিচ্ছেন কার্লোস তেভেজ। সেখানে তার সাপ্তাহিক বেতন হবে ৬ লাখ ১৫ হাজার পাউন্ড।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত