বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোল উৎসবে বছর শেষ বার্সেলোনার

 

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ ক্লাব বার্সেলোনা বছরের শেষ ম্যাচে তিন মহাতারকা ছাড়াই হারকিউলিসের বিরুদ্ধে গোল উৎসবে মেতেছিলেন।ম্যাচটির আগেই তিন মহাতারকা লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও নেইমারকে বড় দিনের ছুটি দিয়ে দেন লুইস এনরিক। সাইডবেঞ্চের উপর এতটাই বিশ্বাস যে, হারকিউলিসের বিপক্ষে তাদের ছাড়াই মাঠে নামার ঘোষণা দেন এনরিক। শিষ্যরাও গুরুকে হতাশ করেননি। বরং উৎসবের জোয়ারে ভাসিয়েছেন।

sports11482376687

কোপা দেল রের বুধবারের রাতের ম্যাচে হারকিউলিসের জালে এই গোল উৎসব করেছে বার্সেলোনা। শেষ ষোলোতে জায়গা করে নেওয়া বার্সেলোনা ৭-০ গোলে ‘দূর্বল’ হারকিউলিসের বিপক্ষে জয় পেয়েছে। ক্যাম্প ন্যূয়ে দলের জয়ের নায়ক আর্দা তুরান। তূর্কীর এ তারকা একাই ৩টি গোল করেছেন। এছাড়া ১টি করে গোল পেয়েছেন লুকাস দিনিয়ে, ইভান রাকিতিচ, রাফিনিয়া, পাকো আলকাসে।

এর আগে প্রথম লিগে হারকিউলিসের মাঠে দুই দলের লড়াই ১-১ গোলে অমীমাংসিত থাকে। বুধবার রাতে ড্র হলেই বার্সেলোনা শেষ ষোলেতে জায়গা করে নিত। কিন্তু গোল উৎসব করেই হাসিমুখে বছর শেষ করল কাতালানরা। ম্যাচের ৩৭ মিনিটে দলকে প্রথম গোলের স্বাদ দেন লুকাস দিনিয়ে। বিরতির ঠিক আগ মুহুর্তে, ইভান রাকিতিচের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন রাফিনিয়া। এরপর শুরু হয় আর্দা তুরানের তাণ্ডব। ৫৫, ৮৬ ও ৮৯ মিনিটে তিনটি গোল করে হ্যাটট্রিক করেন তুরান। মাঝে ৭৩ মিনিটে গোল সংখ্যা বাড়ান পাকো আলকাসো।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত