,

কিউই কোচের কাছে মুস্তাফিজ এক ‘ঝড়’

mustafizur-rahman1462450178স্পোর্টস ডেস্ক : গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতার সেই স্মৃতি এখনো টাটকা মাইক হেসনের। বাংলাদেশকে সে ম্যাচে খুব সহজেই হারিয়েছিল নিউজিল্যান্ড। কিউই কোচ সে ম্যাচ ভোলেন কী করে? কিন্তু ম্যাচের ফল ছাপিয়েও তাঁর স্মৃতিকে সবচেয়ে বেশি নাড়া দেয় মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং। ৪ ওভার বল করে ২২ রানে ৫ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ।

হেসন মনে করেন, বিশ্বসেরা তারকা হওয়ার সব উপাদানই আছে বাংলাদেশের এই পেসারের। ঘরের মাঠে আসছে সিরিজে এই বাংলাদেশের এই ‘কাটার মাস্টার’কে নিয়ে দুশ্চিন্তারও অন্ত নেই তাঁর, ‘এ বছরের আইপিএলে ঝড় তুলেছিল মোস্তাফিজ। আমার কাছে মনে হয়, সে বিশ্ব ক্রিকেটে ভবিষ্যতের বড় তারকা। মুস্তাফিজ চোট থেকে সদ্যই ফিরেছে, নিউজিল্যান্ডে তাঁর ভূমিকাটা কী হবে, সেটি আমাদের অজানা।’

বিদেশের মাটিতেও বাংলাদেশ ভালো খেলার সামর্থ্য রাখে—এমনটাই মনে করেন নিউজিল্যান্ড কোচ, ‘ঘরের মাঠে তারা যথেষ্ট শক্তিশালী একটি দল। গত বিশ্বকাপে বাংলাদেশ দুর্দান্ত খেলেছিল। এই দলটির বিপক্ষে সতর্ক হয়ে না খেললে উড়ে যাওয়ার শঙ্কা আছে। গত তিন–চার বছরে বিশ্বের অনেক দল ব্যাপারটি বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে। বাংলাদেশের সঙ্গে ভালো না করলে আমাদেরও বিপদে পড়ার শঙ্কা আছে।’ সূত্র: স্টাফ ডটকম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে