,

নিউজিল্যান্ডে কঠোর অনুশীলনের মাধ্যমে সময় পার করছে টাইগাররা

160409tigerস্পোর্টস ডেস্ক : জার্নির ধকল আর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে নিতে হাঁপিয়ে উঠেছিল মাশরাফিরা। শিষ্যদের এই দশা দেখে তাদের কিছু সময়ের জন্য ছুটি দিয়েছিলেন কোচ।
ছুটি পেয়েই সবাই দে ছুট সাগরপাড়ে। সবাই মিলে বেড়ানো, মজা করা আর সোশ্যাল সাইটে ছবি আপলোড। কিন্তু আসল উদ্দেশ্যটা তো কারও মাথা থেকে যায়নি। তাই টিম টাইগার নেমে পড়ল কঠোর অনুশীলনে।

ওয়াঙ্গেরির কোবহাম ওভাল স্টেডিয়ামে সকাল থেকেই আজ ঘাম ঝড়াতে শুরু করেছে টিম টাইগার। এই মাঠেই আগামীকাল নিউজিল্যান্ড একাদশের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে তারা। সেই প্রস্তুতি ম্যাচে বল করবেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। এই প্রস্তুতি ম্যাচেই তার বোলিং বিশ্লেষণ করে ওয়ানডে সিরিজের একাদশে তাকে রাখা হতে পারে। সেক্ষেত্রে কমপক্ষে ৮-৯ ওভার শতভাগ দিয়ে বল করতে হবে তাকে।

এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে মুশফিক, তামিম, তাসকিনদের সাথে কাটার মাস্টারকেও দেখা গেল অনুশীলনে। এর আগে জিমন্যশিয়ামে শরীর গঠনের কাজটাও সেরে নেয় টাইগাররা। আকাশের যে অবস্থা তাতে ম্যাচের ভাগ্যে কী ঘটে তা নিয়ে দুঃশ্চিন্তা তো আছেই। সেজন্য তো আর প্রস্ততিতে গাফিলতি করা যাবে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে