বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের বাবা হলেন ইরফান পাঠান

photo-1482299809স্পোর্টস ডেস্ক : ছেলেসন্তানের বাবা হয়েছেন ভারতের ক্রিকেটার ইরফান পাঠান। গতকাল মঙ্গলবার ছেলে হওয়ার খবর সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে জানিয়েছেন তিনি।

চলতি বছরের শুরুতে অনাড়ম্বরভাবে সৌদি আরবের জেদ্দার মডেল সাফা বেগকে বিয়ে করেন ইরফান। সৌদির পবিত্র শহর মক্কায় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের অল্পদিনের মধ্যে সন্তানের বাবা হওয়ায় বেশ উচ্ছ্বসিত এই ক্রিকেটার। তাঁর মতে, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।

টুইটারে ইরফান পাঠান লিখেন, ‘এটা ভাষায় প্রকাশ করা কঠিন…ছেলের বাবা হয়েছি।’

ইরফানের ভাই ইউসুফ পাঠানও পরিবারের নতুন অতিথিকে স্বাগত জানিয়েছেন।

২০১২ সালের ২ অক্টোবর সর্বশেষ ভারতের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ইরফান। এর পর আর দলে জায়গা হয়নি তাঁর।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরে মহেন্দ্র সিং ধোনির দল রাইজিং পুনে সুপারজায়ান্টসে জায়গা হয়েছিল ৩২ বছর বয়সী এই ক্রিকেটারের। তবে বেশির ভাগ ম্যাচেই একাদশে স্থান হয়নি তাঁর।

ভারতের হয়ে ২৯টি টেস্ট এবং ১২০টি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন ইরফান। দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে থাকলেও ফেরার ব্যাপারে আশাবাদী তিনি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত