,

বিগ ব্যাশে দল পেলেন না গেইল!

স্পোর্টস ডেস্ক :মঙ্গলবার শুরু হয়েছে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশ লিগ। আট দলের এই আসরটি চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।কিন্তু এবারের বিগ ব্যাশে কোনো দলই ক্যারিবীয় হার্ডহিটার ব্যাটসম্যান ক্রিস গেইলকে নিতে আগ্রহ দেখায়নি। তার কারণ গত বছরের নারী কেলেঙ্কারি।

gayle

গতবার ক্রিস গেইল মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছিলেন। সেবার একটি ম্যাচ শেষে সাক্ষাৎকার দেওয়ার সময় অস্ট্রেলিয়ার এক নারী সাংবাদিক ম্যাকলফলিনকে ‘ডেটিং’এর জন্য প্রস্তাব দিয়ে বসেন তিনি। এমন অশোভন আচরণের জন্য ১০ হাজার অস্ট্রেলীয় ডলার জরিমানা করা হয়েছিল তাঁকে।

সেই সাক্ষাৎকারের সময় গেইল বলেছিলেন, ‘প্রথমবারের মতো তোমার চোখগুলো দেখতে খুব ভালো লাগল। আশা করছি, ম্যাচ শেষ হওয়ার পর আমরা কিছু পান করতে পারি। লজ্জা পেও না। ’

ম্যাকলফলিন কিছুটা বিব্রত হলেও পরিস্থিতি সামলে নেন বেশ ভালোমতোই। তবে গেইলের এমন আচরণ ভালোভাবে নেয়নি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ও বিগ ব্যাশ লিগ কর্তৃপক্ষ। তাঁর মন্তব্যকে ‘অপ্রীতিকর ও অসম্মানজনক’ আখ্যা দিয়ে বড় অঙ্কের জরিমানা করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

তবে সেবার গেইলকে নিষিদ্ধ করা হয়নি। তবে তার এই আচরণের জন্য ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন তিনি। এর জন্য বেশ ক্ষতিও হয়েছে তার। তারই ফলস্বরূপ এবারের বিগ ব্যাশে কোনো দল তার প্রতি আগ্রহ দেখায়নি। তাকে ছাড়াই শুরু হয়ে গেছে এবারের বিগ ব্যাশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে