,

রিয়াল ছাড়ছেন হামেস রদ্রিগেজ!

স্পোর্টস ডেস্ক : অনেক স্বপ্ন নিয়ে ২০১৪ বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন হামেস রদ্রিগেজ। কলম্বিয়ার এ তারকাকে বিশ্বকাপের পরপরই দলে নেয় স্প্যানিশ লিগের সবচেয়ে সফলতম ক্লাবটি।

news1482291175
কিন্তু ক্লাবের জার্সিতে মাঠে নামার ‘সুযোগ’ পাননি হামেস রদ্রিগেজ! দাবি রদ্রিগেজেরই। যদিও ক্লাবের তিনটি শিরোপায় ভাগ বসিয়েছেন রদ্রিগেজ। চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ এবং ইউরোপিয়ান সুপার কাপের শিরোপার স্বাদ পেয়েছেন রদ্রিগেজ। কিন্তু ব্যক্তিগত সাফল্য খুব বেশি নেই। রিয়ালের হয়ে ৬৩ ম্যাচে ২১ গোল করেছেন কলম্বিয়ার এ তারকা।

নিয়মিত একাদশে সুযোগ না পাওয়ার কারণে ভালো ফল পাওয়া সম্ভব হচ্ছে না বলে দাবি রদ্রিগেজের। এজন্য রিয়াল মাদ্রিদ ছাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি । রদ্রিগেজ চাইলে ক্লাব বাঁধা না দেওয়ার সম্ভাবনা বেশি! মঙ্গলবার রিয়াল মাদ্রিদের ওপর খেলোয়াড় কেনার নিষেধাজ্ঞা এক মৌসুমের জন্য কমিয়েছে আন্তর্জাতিক ক্রীড়ার সর্বোচ্চ আদালত কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)। আর এ সুযোগেই রিয়াল মাদ্রিদ ছাড়ার সম্ভাবনা বেশি হামেস রদ্রিগেজের।

বিশ্বকাপের পর রিয়ালে যোগ দিয়ে শুরু থেকেই সাইডবেঞ্চে ছিলেন রদ্রিগেজ। সে সময়ের কোচ কার্লো আনচেলত্তির একাদশে খুবই কম সুযোগ পেতেন। পরবর্তীতে জিনেদিন জিদান কোচ হওয়ায় বেশ খুশি হয়েছিলেন রদ্রিগেজ। ছোটবেলার আদর্শ জিদানকে কোচ হিসেবে গণমাধ্যমের সামনে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু জিদানের আমলেও সাইড বেঞ্চে রদ্রিগেজ। একই পজিশনে ইসকোর সঙ্গে রদ্রিগেজের লড়াই হয়েছে বেশি। যেখানে জিদানের প্র্রথম পছন্দ ইসকো।

সম্প্রতি রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে। জাপানে অনুষ্ঠেয় ফাইনাল ম্যাচটি খেলার ইচ্ছে ছিল রদ্রিগেজের। কিন্তু জিদানের একাদশে ঠাঁই হয়নি তার। গণমাধ্যমের সামনে রদ্রিগেজ বলেন,‘আমি ফাইনাল খেলতে মুখিয়ে ছিলাম। সুযোগ হয়নি খেলার। কিন্তু আমি খুশি যে আমরা শিরোপা জিতেছি। এটা আমার ক্যারিয়ারের ১৫তম শিরোপা।’
News

‘আমি এখনই নিশ্চিত করে বলতে পারছি না আমি রিয়াল মাদ্রিদে থাকব কি না। আমার কাছে অফার আছে। আমার পরবর্তী পদক্ষেপ ও ভবিষ্যত নির্ধারণের জন্য ৭ দিনের সময়ও আছে। আমি মাদ্রিদে খুশি কিন্তু আমি আরও বেশি খেলতে চাই। কিন্তু সেই সুযোগটি পাচ্ছি না।’-যোগ করেন রদ্রিগেজ।

রদ্রিগেজ এর রিয়াল মাদ্রিদ ছাড়ার সম্ভাবনা বেশি। তবে প্রশ্ন হচ্ছে, চলতি মৌসুম শেষে, নাকি জানুয়ারিতে রিয়াল মাদ্রিদ ছাড়বেন রদ্রিগেজ। ক্লাবের কড়া নিয়ম, ‘৩০ জুন পর্যন্ত অপেক্ষা করো অথবা ৫০০ মিলিয়ন ইউরো টারমিনেশন খরচ দিয়ে বিদায় নাও’। কোন পথে হাঁটবেন প্রতিভাবান এ ফুটবলার?

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে