,

আইপিএল ২০১৭: সবচেয়ে দামি পাঁচ তারকা

image-12869-1482230313স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরে সবচেয়ে দামী খেলোয়াড়ের তালিকায় স্থান করে নিয়েছেন তিন বিদেশি আর দুই ভারতীয় তারকা ক্রিকেটার।

আইপিএল ২০১৭’র সর্বাধিক দাম ১.২৬ মিলিয়ন ডলার দিয়ে পবন নেগিকে দলে ভেড়ালেন দিল্লি ডেয়ারডেভিলস। ২০১৬ সালে আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় নেগির। লিস্ট-এ ক্রিকেটে ২৪ ম্যাচে ৩১টি উইকেট নিয়েছেন তিনি। এছাড়া গেল আসরেও দিল্লির হয়ে বল হাতে নজর কেড়েছেন।

দামের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন ওজি তারকা বোলার মিশেল জনসন। ৯ লক্ষ ৬০ হাজার ডলার খরচায় কিংস ইলেভেন পাঞ্জাব তাঁকে দলে রেখে দিয়েছে। আগের আসরেও পাঞ্জাবের হয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন জনসন। অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে ৩০ ম্যাচে ৩৮ উইকেট রয়েছে তাঁর খাতায়।

তৃতীয় সর্বাধিক দামি ক্রিকেটার কোরি এন্ডারসন খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। ৬ লক্ষ ৬৫ হাজার ডলার দিয়ে কিউই তারকাকে দলে রেখেছে মুম্বাই। টি-টোয়েন্টিতে ২৫ ম্যাচে ১৪ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৩১৫ রান।

সবচেয়ে দামি ক্রিকেটারের মধ্যে চারে জায়গা হয়েছে মুগান অশ্বিনের। গত বছরের মতো এবারও রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে মাঠ মাতাবেন এই তরুণ তুর্কি। টি-টোয়েন্টিতে ১৬ ম্যাচে ১৭ উইকেটের পাশাপাশি ঘরোয়া লিগেও বেশ কিপটে বোলিং করে সুনাম কুড়িয়েছেন অশ্বিন।

দামি খেলোয়াড়দের তালিকায় পাঁচে আছেন অস্ট্রেলিয়ার নাথান কাটলার। ৬ লক্ষ ২৭ হাজার ডলার দিয়ে তাঁকে দলে টেনেছে দিল্লি ডেয়ারডেভিলস। টি-টোয়েন্টিতে দেশের হয়ে ১৭ ম্যাচে ২১ উইকেট ছাড়াও ব্যাট হাতে দলের প্রয়োজনে জ্বলে উঠেন তিনি।

উল্লেখ্য, আগামী বছরের এপ্রিলে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে