বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০১৯ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন কোহলি! ধোনির পতনের ইঙ্গিত?

স্পোর্টস ডেস্ক :মহেন্দ্র সিংহ ধোনিকে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক বলা হয়। বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফিসহ বহু খেতাব এনে দিয়েছেন দেশকে। তবে ইদানিংকালে তেমন একটা উল্লেখযোগ্য খেলা তাঁর কাছ থেকে উপহার পায়নি ক্রিকেটবিশ্ব। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজেও ব্যাট হাতে বিশেষ ভূমিকা নিতে পারেননি তিনি। এ অবস্থায় কতদিন খেলা চালিয়ে যাবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল ২০১৪ সালেই যখন তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শচীন অবশ্য এ বিষয়ে ধোনির পাশেই দাঁড়িয়েছিলেন সম্প্রতি। তিনি বলেছিলেন, এই বিষয়টা সম্পূর্ণ ধোনির উপরই ছেড়ে দেওয়া উচিত। তাঁর মধ্যে ফিটনেসের কোনও কমতি এখনও দেখছেন না শচীন। শুধুমাত্র বয়স বাড়ছে বলেই অবসর নেওয়া প্রয়োজন বলে মনে করেন না তিনি।

dhonikohlibg-20161219234003

এসবের মধ্যেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে, যদি নির্বাচকরা মনে করেন ২০১৯ বিশ্বকাপে ধোনি দলকে নেতৃত্ব দিতে পারবেন না, তবে এখন থেকেই বিকল্পের কথা ভাবা উচিত। ধোনির পরিবর্তে বিরাট কোহলির হাতে দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি। সেক্ষেত্রে এই সিদ্ধান্তটা ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির পরেই নেওয়া উচিত যাতে কোহলি বিশ্বকাপের আগে আরও ২ বছর হাতে পান।

বর্তমানে ভারতীয় দলের এক নির্ভরযোগ্য নাম বিরাট কোহলি। সাম্প্রতিককালে তাঁর পারফরম্যান্স দেখে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। বলা বাহুল্য, টেস্টে দলকে তিনি নেতৃত্ব দিচ্ছেন বেশ পারদর্শিতার সঙ্গেই। তাই বলে ওয়ান ডে-তেও কি নেতৃত্ব দিয়ে সফল হতে পারবেন? ওয়াকিবহাল মহল ইতিমধ্যেই এ প্রশ্ন তুলেছে। তবে এর চেয়েও বড় যে প্রশ্নটা সকলের মাথায় ঘুরছে, কোহলি নেতৃত্ব দিলে কি তাঁর নেতৃত্বে খেলবেন মহেন্দ্র সিংহ ধোনি?

আকাশ অবশ্য মনে করেন, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। ভারত বনাম ইংল্যান্ডের শেষ টেস্টে ধারভাষ্যের সময়ে তিনি জানিয়েছেন, ‘একদিনের খেলাতে কোহলির নেতৃত্বে ধোনি খেলতেই পারেন। এতে অসুবিধের কিছুই নেই’। বলা বাহুল্য, তিনি এর মধ্যে অসুবিধে না দেখলেও ধোনির অনুগামীরা বিষয়টিকে ভালভাবে নেননি। স্বয়ং ধোনি কীভাবে নিয়েছেন বিষয়টিকে, তা অবশ্য জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত