,

ওয়ানডে সিরিজে অনিশ্চিত মুস্তাফিজ

mustafizur-rahmanস্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে কাটার মাস্টারের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। ইনজুরি পুরোপুরি কাটিয়ে উঠতে না পারায় সিরিজটাই মিস হয়ে যেতে পারে মুস্তাফিজের।

এজন্য সিডনি সিক্সার্স আর সিডনি থান্ডারের বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচের একটিতেও খেলেননি তিনি।
এ ব্যাপারে একটি অনলাইন পোর্টালকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, এখনও পুরোপুরি ফিট নন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডে খেলতে পারবেন না তিনি। অন্য ম্যাচ নিয়েও আমি সন্দিহান। নান্নু বলেন, সিডনির ট্রেনিং ক্যাম্পে ৫০-৬০ ভাগ ফিটনেস নিয়ে বোলিং করেছেন মুস্তাফিজ। শতভাগ ফিটনেস না আসা পর্যন্ত মুস্তাফিজকে মাঠে নামিয়ে দেয়ার ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। আমরা এখনও নির্ভর করে আছি ডাক্তারের রিপোর্টের ওপর। ফিজিও এবং ট্রেনার তাদের রিপোর্ট দিলে সেটা দেখেই মুস্তাফিজ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। আর ওই রিপোর্ট ২৮ বা ২৬ ডিসেম্বরের আগে পাওয়ার সম্ভাবনা কম।

আগামী ২৬, ২৯ এবং ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে