,

আজমলের ঘূর্ণিতে কাতার একাদশকে হারাল বিশ্ব একাদশ

sayeedস্পোর্টস ডেস্ক : কাতারের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে টি২০ ম্যাচে পাকিস্তানের স্পিনার সাঈদ আজমলের ঘূর্ণি জাদুতে কাতার একাদশকে মাত্র ২ রানে হারিয়েছে বিশ্ব একাদশ।

এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে আফগান ব্যাটসম্যান নওরজ মঙ্গলের দুর্দান্ত ব্যাটিংয়ে ৭ উইকেটে ১৪৫ রান করে বিশ্ব একাদশ।

নওরজ মাত্র ২৩ বলে ৪২ রান করেন। এছাড়া অধিনায়ক শহীদ আফ্রিদি ১৯ বলে ২৮ এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমল ১৪ বলে ২১ রান করেন।

জবাব দিতে নেমে ভালো শুরু করে কাতার একাদশ। তবে কাতারের মিডল অর্ডারে ধস নামান স্পিনার সাঈদ আজমল। তার বোলিংতোপে ১৪৩ রান সংগ্রহ করতে পারে কাতার একাদশ।

সাঈদ আজমল মাত্র ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে