,

মেসির নতুন রেকর্ড

messi-bg20161219102034স্পোর্টস ডেস্ক : কাতালান ডার্বি ম্যাচের ইতিহাসে সর্বোচ্চ গোলস্কোরারের রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। এসপানিওলের বিপক্ষে বার্সেলোনার ৪-১ গোলে জয়ের রাতে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান আর্জেন্টাইন সুপারস্টার।

ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত লা লিগার ম্যাচটিতে শেষ মিনিটে লুইস সুয়ারেজের পাসে চোখ ধাঁধানো ফিনিশিং টানেন মেসি। কাতালান ডার্বিতে এটি তার ১৫তম গোল। জোড়া গোল উদযাপনে মাতেন সুয়ারেজ। অন্য গোলটি করেন জর্ডি আলবা।

পুরো ম্যাচ জুড়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন মেসি। বেশ কয়েকবারই জাদুকরি মুহূর্ত উপহার দিয়ে সবাইকে মন্ত্রমুগ্ধ করে রাখেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। সুয়ারেজ-আলবার দু’টি গোলের নেপথ্য কারিগর মেসিই।

লিগের সর্বোচ্চ গোলস্কোরার তালিকায় সমান ১২ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন মেসি ও সুয়ারেজ। দুই গোল পিছিয়ে রিয়াল মাদ্রিদ আইকন ক্রিস্টিয়ানো রোনালদো।

২০১৬ সালে মেসির গোলসংখ্যা গিয়ে ঠেকল ৫১-তে। যা তাকে নিয়ে গেছে ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে অন্য যে কারো চেয়ে এক বছরে সর্বোচ্চ গোলস্কোরিংয়ের শীর্ষে। সংখ্যাটা আরো বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন মেসি।

আগামী ২১ ডিসেম্বর (বুধবার) বছরের শেষ ম্যাচে হারকিউলেসের মুখোমুখি হবে বার্সা। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় কোপা দেল রের শেষ ষোলো নির্ধারণী ম্যাচটি শুরু হবে। প্রথম লেগের খেলা ১-১ সমতায় নিষ্পত্তি হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে