,

তীরে এসেও নোঙ্গর করতে পারলো না পাকিস্তান

256496স্পোর্টস ডেস্ক : তীরে এসে তরি ডোবার ব্যাপারটি বোধ হয় এমনই। আনন্দ করার খুব কাছে এসেও আফসোস। ব্রিসবেন টেস্টেও ঠিক একই স্বাদ গ্রহণ করল পাকিস্তান। যে মাঠে চতুর্থ ইনিংস রান তাড়া করে ৩৭০ রানের বেশি কেউ করতে পারেনি, সেই মাঠে ৪৫০ রান করেও হার সঙ্গী পাকিস্তানিদের। আসাদ শফিকের ১৩৭ রানের অনবদ্য ইনিংসের পরেও লক্ষ্য থেকে ৩৯ রান দূরেই থেমে যেতে হয়েছে তাদের।

আসাদ শফিকের ১৩৭ রানের সঙ্গে আজহার আলীর ৭১ আর ইউনিস খানে ৬৫ রান দারুণ সহায়ক ভূমিকা পালন করেছেন। গুরুত্বপূর্ণ ছিল ‘বোলার’ মোহাম্মদ আমিরের ৪৮ রানের দারুণ ইনিংসটিও। তবে বিশেষ করে বলতে হয় শফিকের কথা।

256495৩৩৪ মিনিট ব্যাট করেছেন, এই সময়ে বল খেলেছেন ২০৭টি। ১৩ চার আর একটি ছয়ে সাজানো এই ইনিংস দলকে শেষ পর্যন্ত কীভাবে জেতাতে পারল না, সেই আফসোস পাকিস্তানিদের থাকবেই। তবে মিচেল স্টার্কের দুর্দান্ত গতির বাউন্সারটি ঠিকমতো খেলতে না পারার খেসারতই শফিক দিয়েছেন ডেভিড ওয়ার্নারের ক্যাচে পরিণত হয়ে। শফিক আউট হয়ে যাওয়ার পর প্রতিরোধটা ভেঙে পড়ে, স্টিভেন স্মিথের থ্রোতে ইয়াসির শাহ রানআউট হয়ে গেলে ইতি ঘটে দারুণ এই টেস্ট ম্যাচের।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার পক্ষে ৩টি করে উইকেট তুলে নিয়েছেন মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও জ্যাকসন বার্ড।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪২৯ রানের জবাবে মাত্র ১৪২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৫ উইকেটে ২০২ রান করে ইনিংস ঘোষণা করে।

সফরকারীদের ৪৫০ রানের লক্ষ্য দিয়ে অস্ট্রেলিয়া যখন বড় জয়ের স্বপ্ন দেখছে, ঠিক তখনই ব্যাট কথা বলে উঠল পাকিস্তানিদের। জয়ের খুব কাছে গিয়েও জয়ের স্বাদটা নেওয়া হলো না তাদের। সূত্র: স্টার স্পোর্টস ২।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে