বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়লেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : ইতিহাস গড়লেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো।প্রথম খেলোয়াড় হিসেবে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখিয়েছেন পর্তুগিজ মহাতারকা।

 

ronaldo11482078247
আরেকটি কীর্তিও গড়েছেন চারবারের ফিফা বর্ষসেরা এই খেলোয়াড়। একই বছরে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, ব্যালন ডি’অর ও ফিফা ক্লাব বিশ্বকাপ জেতা একমাত্র খেলোয়াড় তিনিই।

রোনালদোর হ্যাটট্রিকেই রোববার ইয়োকোহামাতে স্বাগতিক জাপানের ক্লাব কাশিমা অ্যান্টলার্সকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। প্রতিযোগিতামূলক ম্যাচে রিয়ালের হয়ে এটা রোনালদোর ৪০তম হ্যাটট্রিক।

১২ ম্যাচে ১৬ গোল করে গত মে মাসে রিয়ালকে ১১তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতানোর পর রোনালদো জুলাইয়ে দেশকে প্রথমবারের মতো এনে দেন ইউরোর শিরোপা। এ বছর রোনালদোর ব্যালন ডি’অর জেতাটা তাই অনুমিতই ছিল। জাপানে থাকতেই কদিন আগে ব্যালন ডি’অর জয়ের পর এবার ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে ২০১৬ সালটাকে রাঙিয়ে রাখলেন ৩১ বছর বয়সি এই ফুটবলার।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত