বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাংলাদেশের বিপক্ষে ভালো না খেললে ফল ভয়াবহ!’

mikeস্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে এখন আর কেউ গোনার বাইরে রাখার সাহস পায় না। দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের মত দলও না।
যার প্রমাণ হাড়ে হাড়ে টের পেয়েছে তারা। সেই অতীত থেকেই শিক্ষা নিয়ে শিষ্যদের সতর্ক করলেন নিউজিল্যান্ড কোচ মাইক হেসন। বলেছেন , বাংলাদেশের বিপক্ষে ভালো না খেললেই বিপদ!

আগামী ২৬ ডিসেম্বর থেকে বক্সিং ডে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। এখনও পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে ৭ ওয়ানডের একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। এমন একটা দলকে দেশের মাটিতে হালকাভাবে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। মাশরাফির বাংলাদেশ এখন ভয়ঙ্কর দল। তাই কিউই কোচ শিষ্যদের সতর্ক করে বললেন, “আমাদের দেশে ওরা ভালো খেলেনি সেটা ঠিক আছে। কিন্তু বাংলাদেশ এখন কেবলই উন্নতিকামী দল নয়। তারা ক্রিকেটের উঠতি শক্তি। তাই কোনোভাবেই তাদের হালকা ভাবে দেখছি না আমরা। ”

উল্লেখ্য, এর আগে দেশের মাটিতে ২ বার নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ২০১০ সালে ৪ ওয়ানডের সিরিজে এবং ২০১৩ সালে ৩ ওয়ানডের সিরিজে। তখনও খুব বলার মত দল বাংলাদেশ ছিল না। আর সত্যিকার অর্থে তখন নিউজিল্যান্ড দলটাও ছিল নবীন। আর দেশের মাটিতে খেলার অ্যাডভান্টেজ তো ছিলই। এবার বিদেশের মাটিতে পরীক্ষা দিতে প্রস্তুত হচ্ছে ম্যাশ বাহিনী। পরীক্ষা নিতে প্রস্তু নিউজিল্যান্ড। তবে তার আগে কিউই কোচ স্পষ্ট করেই বললেন, “ওদের বিপক্ষে আমরা যদি ভালো না খেলি তবে তার ফল ভয়াবহ হবে। “

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত