,

গুগল সার্চের সেরা পাঁচে মুস্তাফিজ-মাশরাফি

mustafizঅনলাইন ডেস্ক : ২০১৬ সাল শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। প্রতিবছরের মতো এবারও সার্চ ইঞ্জিন ‘গুগল’ প্রকাশ করেছে তার শীর্ষ সার্চ তালিকা। চলতি ২০১৬ সালে বাংলাদেশের মানুষদের গুগলে সার্চ করার উপর গণনা করে এ তালিকা প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

গুগলের প্রকাশিত সেই তালিকার সেরা পাঁচে আছেন বাংলাদেশ ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও পেসার সেনসেশন মোস্তাফিজুর রহমান।

এ তালিকায় শীর্ষে আছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরেই আছেন তার সহধর্মিনী মেলানিয়া ট্রাম্প। তালিকার তিনে আছেন ট্রাম্পের বিপক্ষে নির্বাচন করা হিলারি ক্লিনটন। এরপরেই আছেন বাংলাদেশের ক্রিকেটের দুই সুপারস্টার মোস্তাফিজুর রহমান ও মাশরাফি বিন মর্তুজা।

চলতি বছরটা ম্যাশ ও ফিজ দুইজনের জন্যই রঙিন কেটেছে। ছোট ফরমেটে বাংলাদেশকে আরও উপরে নিয়ে গেছেন মাশরাফি। অন্যদিকে মুস্তাফিজ এই বছরে প্রথমবারের মতো এশিয়া কাপ টি-টোয়েন্টি, আইসিসি বিশ্বকাপ টি-টোয়েন্টি, আইপিএল এবং টি-টোয়েন্টি ব্লাস্টে খেলেছিলেন। হয়েছেন আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড়।

বাংলাদেশের মানুষদের সার্চে গুগলে সেরা ১০ ব্যক্তি
১। ডোনাল্ড ট্রাম্প
২। মেলানিয়া ট্রাম্প
৩। হিলারি ক্লিনটন
৪। মোস্তাফিজুর রহমান
৫। মাশরাফি বিন মর্তুজা
৬। ইভানকা ট্রাম্প
৭। উরভাষী রতেলা
৮। বব ডায়লান
৯। মোমিনা মুসতেহসান
১০। মারগারিটা মামুন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে