,

হেরে আরও ২ ওভার বোলিং করল বাংলাদেশ

bdস্পোর্টস ডেস্ক : ২ ওভার বাকি থাকতেই বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আজ জয় নিশ্চিত হয়ে যায় সিডনি থান্ডারের। তবুও ম্যাচ চলেছে আরও কিছুক্ষণ। দুই দলেরই নিজেদের ঝালিয়ে নেওয়ার তাড়া ছিল। বাংলাদেশের সামনে নিউজিল্যান্ড সফর আর থান্ডারের সামনে বিগ ব্যাশ লিগ। বাংলাদেশ-থান্ডার তাই ম্যাচের ফল নির্ধারণ হওয়ার পরও খেলেছে আরও দুই অর্থাৎ পুরো ২০ ওভার। একটু বেশি নিজেদের ঝালিয়ে নেওয়া গেল, ক্ষতি কী!

প্রস্তুতি ম্যাচে এমনিতে হারানোর কিছু নেই। তবে সিডনি সিক্সার্সের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটায় জেতার পর থান্ডারের কাছে হেরে নিশ্চয়ই বার্তা পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের কন্ডিশনে যে বড় পরীক্ষা অপেক্ষা করছে ব্যাটসম্যানদের জন্য, সেটি সৌম্য সরকার-সাব্বির রহমানরা বুঝেছেন। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নামা বাংলাদেশ ৮ উইকেটে তুলতে পেরেছিল মাত্র ১২২। নুরুল হাসান করেছেন সর্বোচ্চ ৩৫ রান।

টি-টোয়েন্টিতে এর কী এমন বাধা! এউইন মরগান ও অর্জুন নায়ারে সওয়ার হয়ে লক্ষ্যটা অনায়াসেই পেরিয়েছে থান্ডার। তানভীর হায়দারের করা ১৮তম ওভারে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরও বাকি দুই ওভার খেলেছে দুই দল। ১৯তম ওভারে মরগানকে এলবিডব্লু করেছেন রুবেল। শেষ ওভারে কামরুলের সাব্বির রহমানের দুর্দান্ত ক্যাচ হয়েছেন নায়ার। রুবেল নিয়েছেন ৩ উইকেট।
অস্ট্রেলিয়ায় আর প্রস্তুতি ম্যাচ নেই বাংলাদেশের। ১৯ ডিসেম্বর তাসমান সাগর পাড়ি দিয়ে মাশরাফির দল চলে যাবে নিউজিল্যান্ডে। সেখানে একটি প্রস্তুতি ওয়ানডে ম্যাচ। ২৬ ডিসেম্বর শুরু ওয়ানডে সিরিজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে